1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

দোয়ারাবাজারে হত্যা মামলায় ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

  • Update Time : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ১৬৮ Time View


দোয়ারাবাজার(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ


সুনামগঞ্জের দোয়ারাবাজারে কেরাম বোর্ডের গুটি চাওয়াকে কেন্দ্র করে যুবক হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (২০ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ২য় এর বিচারক ঝলক রায় এ রায় দেন। যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন দোয়ারাবাজার উপজেলার বাজিতপুর গ্রামের মতিন মিয়া ,নুরুল হক,আনর আলী, আফতাব,সিরাজ আলী, মংলা মিয়া ও হেলাল।

রায়ের বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাড গোলাম মোস্তফা।

আদালত সূত্রে জানা যায়, ২০০৬ সালে দোয়ারাবাজার উপজেলার বাজিতপুর গ্রামে সড়কের পাশে একই গ্রামের মাসুক মিয়া ও হুশিয়ার আলীর ভুসিমালের দোকানের ব্যবসা ছিলো। ঘটনার দিন বিকেলে হুশিয়ার আলী মাসুক মিয়ার কাছে কেরাম খেলার জন্য বোর্ডের গুটি চায় কিন্তু মাসুক মিয়া গুটি না দেয়ায় তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়।

এরই জেরে বিকেল ৫ টার দিকে হুশিয়ার আলী তার সহযোগী আসামিরা দলবদ্ধ হয়ে মাসুক মিয়া ও তার স্বজনদের উপর হামলা চালায়। এসময় মাসুক মিয়ার চাচা জামাল উদ্দিনকে আসামিরা তার বুকে সুলফি দিয়ে আঘাত করলে জামাল উদ্দিন গুরুতর আহত হয়ে হাসপাতালে যাবার পথে মারা যান। এ ঘটনায় নিহতের ভাই আব্দুর রউফ বাদি হয়ে ১৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার দীর্ঘ বিচারকার্য শেষে রোববার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালত ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন এবং ২ জনকে ১ মাস করে আর আরো ৩ জনকে ৩ মাস করে কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার সময় যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত ৫ জন এজলাসে উপস্থিত ছিলেন বাকি মংলা ও হেলাল মিয়া পলাতক রয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews