1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

মৌলভীবাজারে মোবাইলে গেম খেলায় মায়ের হাতে ছেলে মৃত্যু

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ২১৪ Time View


মোঃ জোসেপ আলী চৌধুরীঃ


|মৌলভীবাজারের রাজনগর উপজেলায় মোবাইলে গেম খেলার আসক্তিতে ছেলেকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় ছেলেটির মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার ১৬ আগষ্ট সকাল ৮টার দিকে ঘটনাটি ঘটেছে উপজেলার ইন্দানগর পানপুঞ্জিতে (যাদুরগুল)।

এদিকে গ্রেপ্তার মায়ের নাম সোহানা বেগম (৩৫)। তিনি ওই এলাকার আসলাম আলীর স্ত্রী। নিহত শিশুর নাম আবির হাসান (১২)। সে স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, সোহানার পরিবারে এক মেয়ে ও ছেলে রয়েছে। তাঁর স্বামী আসলাম আলী চাকরিস্থল ফেঞ্চুগঞ্জ সার কারখানা। তার মেয়ে গতকাল সকালে প্রাইভেট পড়তে চলে যায়। এ সময় বাড়িতে ছিল আবির হাসান ও তার মা। আবির মোবাইল নিয়ে গেম খেলছিল। তার মা বারবার বাধা দেওয়ার পরও গেম খেলা থেকে নিবৃত হয়নি। প্রতিদিন মোবাইল ফোনে গেম খেলা ছেলেটির নেশায় পরিণত হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওড়না পেছিয়ে শ্বাসরোধ করে ছেলে আবিরকে হত্যা করেন মা। এরপর শিশুটির মা আত্মহত্যার চেষ্টা চালান। প্রতিবেশীদের বাধায় তিনি প্রাণে রক্ষা পান।

এ ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সোহানাকে গ্রেপ্তার করে। অন্যদিকে লাশের ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে পাঠিয়েছে।

এ সময় রাজনগর থানার (ওসি) বিনয় ভূষণ রায় ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহানা জানিয়েছেন– মাত্রাতিরিক্ত মোবাইল আসক্তিতে ক্ষুব্ধ হয়ে ছেলেকে হত্যা করেছে সে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews