1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

মৃত্যুর সঠিক কারন বলতে পারছেন না স্বজনরা

  • Update Time : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ১৭৯ Time View

রাজাপুরে ঘরের সিঁড়িতে পরে ছিল ছাত্রদল সভাপতির মরদেহ, ভিজে ছিলেন দীর্ঘসময় বৃষ্টিতে

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ছাত্রদলের সভাপতি জিকুর ঘরের সিঁড়িতে পরে ছিল নিথর মরদেহ। বন্ধুদের সাথে দীর্ঘ সময় ভিজে ছিলেন বৃষ্টিতে।

মঙ্গলবার (৮আগষ্ট) সকালে ১০টায় পুটিয়াখালি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জিকুর জানাযার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

স্বজনরা বলেন, সোমবার বন্ধুদের সাথে দীর্ঘ সময় বৃষ্টিতে ভিজেছেন মোহাম্মদ ওমর ফারুক জিকু (৩২)। তিনি বৃষ্টিতে ভীজে বাড়ির আঙ্গিনা পরিচ্ছন্নতার কাজ করছেন। ফাকা ঘরে একাই ছিলেন তিনি। প্রায় দেড় ঘন্টা বৃষ্টিতে ভেজার পর অন্য স্বজনের বাড়িতে দুপুর আড়াইটার দিকে খাবার খেয়ে ফাকা নিজ ঘরে ফিরে আঙ্গিনা পরিচ্ছন্নতার জন্য আবার প্রস্তুতি নেন এমন ধারনা স্বজনদের। হয়তো পরিচ্ছন্নতার কাজ করতে গিয়ে কোন কারনে তার মৃত্যু হয়ে ঘরের সামনের সিঁড়ির গোড়ায় পরেছিলেন দীর্ঘক্ষণ। মৃত্যুর সঠিক কারন বলতে পারছেন না স্বজনরা।

তারা আরও বলেন, মাথার পেছনে সামান্য ফুলা ছাড়া শরীরে আর কোন দাগ বা আঘাতের চিহ্ন নেই। ঘরে কেহ ছিল না। কিভাবে কি হলো, তাও কেহ দেখেননি। কয়েকদিন আগে ঢাকা থেকে জিকু আসলেও তার স্বজনরা ঢাকাতেই ছিলেন। জিকু ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের পুটিয়াখালী ৪ নং ওয়ার্ড নবনির্বাচিত ছাত্রদলের সভাপতি হন মাত্র কয়েকদিন আগে। তিনি মরহুম আফজাল হোসেন মাস্টারের এক মাত্র ছেলে।

একসাথে বৃষ্টিতে ভেজা জিকুর বন্ধু সুজন বলেন, দুপুর সাড়ে ১২ টার দিকে দুজন একসাথে মুশলধারার বৃষ্টিতে ভেজায় সুজনের মা বকা দেয়ায় সে ঘরে চলে যান কিন্তু জিকু ভিজে ভিজে আঙ্গিনা পরিচ্ছন্নতার কাজ করেন। পরে বিকেল ৪ টার দিকে এক ব্যক্তি জিকুর বাড়ির টিউবওয়েল পা ধূতে গিয়ে সিঁড়ির গোড়ায় জিকুকে পরে থাকতে দেখে ডাক-চিৎকার দিলে স্থানীয়রা এসে তাকে রাজাপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং দীর্ঘ সময় আগে মারা গেছে বলে জানান এবং স্ট্রোক করে মারা গেছে বলে জানান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। উপজেলা ছাত্রদলের সভাপতি আল ইমরান খান কিরন এবং বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের সভাপতি সম্পাদক সহ বিভিন্ন ব্যক্তি, সংগঠন, প্রতিষ্ঠান শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews