1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত
শিরোনাম
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪

বিশ্বনাথের অলংকারী ইউপির নব-নির্বাচিত পরিষদ কর্তৃক সাংসদ মোকাব্বির খানকে সংবর্ধনা প্রদান 

  • Update Time : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ১৯৪ Time View

এ কে এম তুহেম, বিশ্বনাথ থেকেঃ
৬ই আগষ্ট রবিবার দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলার ৩নং অলংকারী ইউনিয়নের টেংরায় অবস্থিত আল মুছিম স্কুল এন্ড কলেজ আঙ্গিনায় সিলেট ২ ( বিশ্বনাথ ওসমানীনগর) আসনের সংসদ সদস্য মোকাব্বির খানকে বিশাল গণসংবর্ধনা প্রদান করা হয়েছে । 


বিশিষ্ট সালিশ ব্যাক্তিত্ব মজিরুল ইসলাম চৌধুরী তকবির মিয়ার সভাপতিত্বে আল মুছিম স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মানিক মিয়ার পরিচালনায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 


৩নং অলংকারী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত  চেয়ারম্যান আতিকুর রহমান লিটন ইউনিয়নের বিভিন্ন রাস্তা, শিক্ষা প্রতিষ্টান, ধর্মীয় প্রতিষ্টান, স্বাস্থ্যখাত, গরিব জনগোষ্ঠি ও জনদূর্ভোগ লাগবে বিভিন্ন পরিকল্পনার দাবী তুলে ধরে সাংসদের সহযোগিতা কামনা করেন।   

বক্তাদের দাবীর প্রেক্ষিতে সংবর্ধিত প্রধান অতিথি  মোকাব্বির খান নবনির্বাচিত পরিষদ কে অভিনন্দন জানিয়ে সততা নিষ্ঠার সাথে দুর্নিতির উর্ধ্বে উঠে কাজ করার দিক নির্দেশনা দেন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এসময় তিনি ৪০ বান ঢেউটিন প্রদানের আশ্বাস দেন। 


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদ পত্রিকার সম্পাদক মুক্তাবিস উন নুর।
উসমানী নগরের পশ্চিম পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম রব্বানী চৌধুরী সুমন, মহিলা আওয়ামী লীগ নেত্রী মুক্তা পারভীন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, আল মুছিম স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি আমিনুল হক দুদু, ১নং ওয়ার্ডের মেম্বার সাজ্জাদ মিয়া। বক্তব্য রাখেন ; ২নং ওয়ার্ডের মেম্বার মো: হাবিবুর রহমান হাবিব, ৩নং ওয়ার্ডের মেম্বার ছগির আলী, ৪নং ওয়ার্ডের মেম্বার ফজলু মিয়া,৭নং ওয়ার্ডের মেম্বার বশির উদ্দিন, মহিলা ইউ পি সদস্য শাহীনা বেগম, গভর্নিং বডির সদস্য সৌদি আরব প্রবাসী দুলাল আহমদ, যুব নেতা ফখরুল আহমদ। 

এসময় উপস্থিত ছিলেন ইউপির ৬নং ওয়ার্ড সদস্য  কামরুল হাসান সুন্দর, ৮নং ওয়ার্ডের হানিফ আলী, ৯নং ওয়ার্ডের আলহাজ্ব শামিম আহমদ, কলেজের শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

অনুষ্ঠানের শুরুতে আল মুছিম স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা যথাক্রমে পবিত্র কুরআন তেলাওয়াত, ইসলামী সংগীত ও গীতাপাট করেন। 


নবনির্বাচিত চেয়ারম্যান আতিকুর রহমান লিটন এর পক্ষ থেকে উপস্থিত মেহমান ও ছাত্র ছাত্রীদের আপ্যায়নের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শেষ করা হয়। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews