এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
০৩.০৮.২০২৩ বৃহস্পতিবার
কুড়িগ্রামের ফুলবাড়ীতে আগুনে পুড়ে গেল দুই ভাইয়ের বাড়ি। ব্যাপক ক্ষয়ক্ষতি পুড়ে গেছে স্বপ্নের নুতন অটোরিক্সা টি ।
বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের মধ্য বিদ্যাবাগিশ গ্রামের নুর মোহাম্মদের পুত্র রহিদুল হক(৩৬) ও এরশাদুল হক (৩৪) সহদ্বয়ের বাড়িতে নুতন অটোরিক্সা চার্জ রত অবস্থায় বিদ্যুৎতের শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করছেন স্থানীয় লোকজন। আগুনে পুড়ে গেছে ৪টি টিনসেট ঘর,নুতন ১টি অটোরিক্সা,৩টি ছাগল, ৫০টির অধিক হাঁস মুরগি,১টি ফ্রিজ,১টি ৫০ ইঞ্চি এলইডি টিভি,নগদ ৮৫হাজার টাকা, গহনা, আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছনোর আগেই সব কিছু পুড়ে গেছে বলে জানিয়েছেন ওই ওয়ার্ডে ইউপি সদস্য আমিনুল ইসলাম।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।