1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত
শিরোনাম
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪

নড়াইলে অবসরপ্রাপ্ত শিক্ষককে গলা কেটে হত্যা

  • Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০
  • ৩৮৬ Time View

মির্জা মাহমুদ হোসেন রন্টু নড়াইল ঃ নড়াইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) খুলনা অঞ্চলের উপ-পরিচালক নিভা রাণী পাঠকের স্বামী বেসরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক অরুণ রায়কে (৭২) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। জেলা সদরের ব্যানাহাটি গ্রামে নিজ বাড়িতে এই ঘটনা ঘটেছে।
তাকে আগে যেকোনো সময় হত্যা করা হলেও শুক্রবার রাত ৮টার দিকে বিষয়টি জানাজানি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গ্রামবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক অরুণ রায় সদরের তুলারামপুর ইউনিয়নের ব্যানাহাটি গ্রামে একা বসবাস করতেন। তার স্ত্রী, এক ছেলে এবং এক মেয়ে চাকরির সুবাদে জেলার বাইরে অবস্থান থাকেন। তবে তারা মাঝে মাঝে ছুটিতে বাড়ি আসেন। শুক্রবার সারাদিন অরুণ রায়ের কোন সাড়া শব্দ না পেয়ে সন্ধ্যার পর নিভা রাণী পাঠক ও তার ছেলে ইন্দ্রজিৎ রায় বাড়িতে আসেন। পরে মই বেয়ে দুইতলা ভবনের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে চেয়ারের ওপর গলা কাটা অবস্থায় অরুণ রায়ের লাশ দেখতে পান।
তুলারামপুর ইউনিয়নের চেয়ারম্যান বুলবুল আহম্মেদ বলেন, বাড়িতে অরুণ রায় একাই থাকতেন, আর কেউ থাকতো না। এ ঘটনা বৃহস্পতিবার রাতে ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ হোসেন অরুণ রায়কে গলা কেটে হত্যার ঘটনা নিশ্চিত করে বলেন, বিষয়টি পুলিশ শুক্রবার সন্ধ্যার পর জানতে পেরেছে।
ঘটনাস্থল পরিদর্শন করে হত্যার বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানান ওসি ইলিয়াছ হোসেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews