1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

নিয়ামতপুরে ৪২ কেজি গাঁজা উদ্ধার, নারী গ্রেপ্তার

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ২৩৭ Time View

মো নাহিদ হাসান নওগাঁ প্রতিনিধি:


নওগাঁর নিয়ামতপুরে মাদক কারবারের সাথে জড়িত থাকার অভিযোগে জয়ন্তী রানী (৩৭) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ এর একটি দল। বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আঘোর পূর্বপাড়া এলাকা থেকে ওই নারীকে গ্রেপ্তার করে র‍্যাব-৫।
গ্রেপ্তারকৃত জয়ন্তী রানী মান্দা উপজেলার শামুকখোল গ্রামের নিতাই দাসের স্ত্রী।

বৃহস্পতিবার সকালে এক প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের আঞ্চলিক কোম্পাস্টাফ রিপোর্টার নি অধিনায়ক সহকারী পুলিশ সুপার বিষয়টি জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আঘোর পূর্বপাড়া গ্রামের শেফালী রানীর চালানো হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিকসহ বাঁকি চার আসামি পালিয়ে যায়। ওই বাড়িতে থাকা জয়ন্তী রানীকে গ্রেপ্তার করা হয়। পরে দেয়া তথ্য অনুযায়ী রান্নাঘরের ভেতর মাটির নিচ থেকে সাদা স্কচটেপ পেঁচানো ২ কেজি ওজনের ৫ প্যাকেট এবং ৪ কেজি ওজনের ৮ প্যাকেট অর্থাৎ ৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার বাজার মূল্য ১২ লাখ ৬০ হাজার টাকা। এ সময় গাঁজা বহনের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোনসেট জব্দ করা হয়েছে।
এদের বিরুদ্ধে নিয়ামতপুর থানায় র‌্যাবের পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews