বিশ্বনাথ প্রতিনিধিঃ
সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের বৃহত্তর মুফতি বাজার জামে মসজিদের দ্বিতীয় তলার নির্মাণ কাজ শুরু হয়েছে।
আজ ১৪ ই জুলাই ২০২৩ ইং রোজ শুক্রবার বাদ জুম্মা এলাকাবাসীর উপস্থিতিতে মসজিদের দ্বিতীয় তলার কাজের শুভ উদ্বোধন করেন মসজিদের মোতাওয়াল্লী বাজারে বিশিষ্ট ব্যবসায়ী জমির আলী ও বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দ।
প্রায় ২০ লক্ষ টাকা ব্যায়ে নির্মাণ কাজ শুরু হলেও অর্থ সংকট থাকায় দেশ ও প্রবাসীদের কাছে মুক্ত হস্তে দানের জন্য সহায়তা কামনা করে বক্তব্য রাখেন মসজিদের মোতাওয়াল্লী জমির আলী, ডাক্তার গিয়াসউদ্দিন আহমদ সোহাগ, নির্মাণ কমিটির অর্থ সম্পাদক কবির উদ্দিন ও ইমাম মাসুম আহমদ জালাল প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন এলাকার প্রবীণ মুরব্বি হাজী আব্দুস সবুর, মোঃ সমুজ আলী, সাদত আলী, ইছাক আলী, কাওছার আহমদ, ডাক্তার আতাউর রহমান, নজরুল ইসলাম, আজমান মিয়া, আঃ খালিক, মকবুল হোসেন, আবুল মিয়া, হাফিজ আবু বকর, আঃ মুমিন, মর্তুজ আলী, শিপন মিয়া, নুরে আলম সহ অন্যান্য ব্যাক্তবর্গ।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।