1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

নলছিটিতে প্রতিবন্ধীকে ধর্ষণে মামলার পলাতক আসামি গ্রেফতার

  • Update Time : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ১৬৫ Time View

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে ১৯ বছর বয়সি এক বুদ্ধি প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগে দায়ের কৃত মামলার পলাতক আসামী হাবিব হাওলাদার (৫০)-কে আটক করেছে র‌্যাবের সদস্যরা।

রোববার (৯ জুলাই) রাত ৯ টার দিকে খুলনা জেলার খালিসপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার হওয়া হাবিব হাওলাদার নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নের কুশঙ্গল গ্রমের মৃতঃ এসকেন হাওলাদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৮ এর সিপিএসসি কমান্ডার মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ওই যুবতী তার নিজ বসতঘরে ঘুমিয়ে ছিল। তখন তার মা নিজের জন্য ওষুধ আনতে শেওতা বাজারে গেলে খালি ঘরে একা পেয়ে আসামী হাবিব হাওলাদার বুদ্ধি প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ করে। এসময় তার চিৎকারে তার বড় ভাই নয়ন চন্দ্র সাহা ছুটে আসলে ভিকটিমকে ধর্ষন করতে দেখে আসামী হাবিব হাওলাদারের গায়ের পাঞ্জাবী ধরে ফেললে সে ধাক্কা মেরে পালিয়ে যায়। পরে নলছিটি থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে ওই ভিকটিমকে উদ্ধার করে। পুলিশ ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন।

একঘটনায় ওই যুবতীর ভাই পরেদিন সকালে বাদী হয়ে নলছিটি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে র‌্যাব-৮ ও র‌্যাব-৬, যৌথ অভিযান পরিচালনা করে আসামীকে ২৪ ঘন্টার মধ্যে খুলনার খালিসপুর থেকে গ্রেফতার করা হয়। আসামিকে নলছিটি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews