1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

সাংবাদিকদের বিষয়ে প্রধানমন্ত্রী সংবেদনশীল ও সহানুভূতিশীল : আইজিপি

  • Update Time : শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ১৯০ Time View

সুনামগঞ্জ প্রতিনিধি:

সাংবাদিকদের বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী সংবেদনশীল ও সহানুভূতিশীল রয়েছেন। সাংবাদিকদের যতগুলো ঘটনা ঘটেছে, প্রতিটি ঘটনার বিচার হয়েছে। প্রত্যেকটি ঘটনা গুরুত্ব দিয়ে আমরা আইনানুগ ব্যবস্হা নিয়েছি। সুনিশ্চিত কোনো অভিযোগ থাকলে আমাদেরকে বলবেন আমরা ব্যবস্হা নেব।


শুক্রবার বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জ শহরের ওয়েজখালীর পুলিশ লাইন্সে জেলার দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে খাদ্য ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান শেষে এসব কথা বলেন, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
তিনি বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনকালীন সময়ে বাংলাদেশ পুলিশ নির্বাচন কমিশনের অধীনে পুলিশ দায়িত্ব পালন করবে । কমিশন যে রকম আদেশ দেবে সে অনুযায়ী দায়িত্ব পালন করবে। পুলিশের সক্ষমতা আগের চেয়ে অনেক বেড়েছে। একটা সময় ছিল যখন দেশে জঙ্গিবাদ সন্ত্রাসবাদের হুলি খেলা চলছিল। প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক পুলিশ জঙ্গিবাদ সন্ত্রাসবাদ দমনে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।’

তিনি বলেন, ‘জঙ্গিবাদ দমনে পুলিশের পাশাপাশি অন্যান্য সংস্থা মিলেমিশে কাজ করছে। নির্বাচনকালেও সেভাবে দায়িত্ব পালনের জন্য প্রস্তুতি রয়েছে। নির্বাচনে দায়িত্ব পালনে পুলিশের পূর্ব অভিজ্ঞতা রয়েছে। সে অনুযায়ী আমাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে।’

আইজিপি বলেন, ‘বাংলাদেশ পুলিশ একটি শতবর্ষী প্রতিষ্ঠান। দেশের আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেছে। একসময় দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল ও সুন্দরবন জলদস্যু ও সন্ত্রাসীদের আখড়া ছিল। পুলিশের এখন লজিষ্টিক সাপোর্ট বেড়েছে। প্রযুক্তি ব্যবহার করে আইনশৃংখলা পরিস্থিতির উন্নতি হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, সদর মডেল থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে আইজিপি ২০০ দরিদ্র ও অসহায় পরিবারের সদস্যদের মাঝে খাদ্য ও বস্ত্র তুলে দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews