1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত
শিরোনাম
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪

ঝালকাঠি সুগন্ধা নদীতে সাগর নন্দিনী-২ ট্যাংকারে আগুন নিয়ন্ত্রণে

  • Update Time : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ২৪৬ Time View

মো. নাঈম হাসান ঈমন ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির সুগন্ধা নদীতে ওটি সাগর নন্দিনী-২ নামের তেলবাহী জাহাজে (ট্যাংকার) আবার লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানায়, সোমবার সন্ধ্যা পৌনে ৭টায় বাহিনীর কাছে ট্যাংকারে আগুন ধরার খবর আসে। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৬টা ৫০ মিনিটে। ১১টি ইউনিটের চেষ্টায় মঙ্গলবার ভোর ৫টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের খবর পেয়ে ঢাকা থেকে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। তার সঙ্গে এক সহকারী পরিচালক ও এক উপসহকারী পরিচালক ছিলেন। দুর্ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ করেন নৌবাহিনী ও কোস্ট গার্ড সদস্যরা।

ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, বরিশাল বিভাগের ফায়ার সার্ভিসের আগুন নিয়ন্ত্রণের সব ফোম শেষ হওয়ায় খুলনা থেকে পাঠানো ১০৫ কনটেইনার ফোম রাত সোমবার ৩টায় ঝালকাঠি এসে পৌঁছায়। ১০ ঘণ্টা জ্বলার পর মঙ্গলবার ভোর ৫টার দিকে জাহাজটির আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টায় প্রেস ব্রিফিং করে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের বলেন, ঝালকাঠি ফায়ার সার্ভিসের পর্যাপ্ত ফোম না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে, তবে বিস্ফোরিত জাহাজটির সঙ্গে নোঙর করে রাখা সাগর নন্দিনী-৪ নামক আরেকটি জাহাজকে নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হয়েছি।

বরিশালের নৌ পুলিশ সুপার কফিল উদ্দিন বলেন, বারবার এ ধরনের নৌ দুর্ঘটনা ঘটায় জাহাজ মালিকদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার পরামর্শ নৌ পুলিশের রয়েছে।

গত শনিবার দুপুর পৌনে ২টার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে পদ্মা অয়েল কোম্পানির জ্বালানি তেলবাহী ট্যংকার ওটি সাগর নন্দিনী-২ বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। দুর্ঘটনায় জাহাজের পেছনের তিন তলাবিশিষ্ট চালকের কক্ষ ও কেবিনের অংশ উড়ে গিয়ে পানিতে নিমজ্জিত হয়। এতে চারজন নিহত ও চারজন আহত হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews