1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

মৌলভীবাজারে খানদানী রেস্টুরেন্টে কিশোর কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ আটক-১

  • Update Time : সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ২৩৫ Time View

মোঃ জোসেপ আলী চৌধুরী মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার শহরের কুসুমভাগ বড়হাট এলাকায় খানদানি রেস্টুরেন্টে তানিম আহমদ (১৪) নামের এক কিশোর কর্মচারীকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
এ ঘটনার সঙ্গে জড়িত রেস্টুরেন্টে কর্মচারী জালাল (৪৫) কে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত শনিবার রাত ৮টার দিকে ওই ঘটনাটি ঘটে। রেস্টুরেন্টের অপর কর্মচারী পান দোকানের দায়িত্বে থাকা বদরুল ওরফে মোল্লা (৪০)’র ছোট ভাই আজিজুলের (১৮) সঙ্গে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাকে কাঠের টুকরোযুক্ত ঝাড়ু দিয়ে নির্মমভাবে পেটায় বদরুল মোল্লা। তার বেধড়ক পিটুনিতে গুরুতর আহত হয় তানিম।
জানা যায়, কয়েক দিন আগে নিহত তানিম এবং ওই রেস্টুরেন্টের কর্মচারী জালালের মধ্যে কাজের সময় তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয়। ওই সময় তানিমের হাতে থাকা ব্লেড দিয়ে জালালের হাতে আঁচড় দেয়। এই ঘটনা মীমাংসা করে দেয়া হলেও ক্ষোভ থেকে যায় জালালের। ওই ঘটনায় ক্ষিপ্ত জালাল পান দোকানির সঙ্গে আঁতাত করে তাকে শায়েস্তা করতে নানা ফন্দি আটে। শনিবার রাতে তারই ইন্ধনে সুযোগ পেয়ে তুচ্ছ ঘটনায় অপর কর্মচারীর নির্মম পেটুনির শিকার হয়ে বিনা চিকিৎসায় মৃত্যুর কোলে ঢলে পড়ে তানিম।
এ সময় অন্য সহকর্মীরা তার কান্না ও গোঙানোর আওয়াজ পেয়ে খোঁজ নিয়ে এই ঘটনা তার পরিবার ও অন্যদের জানাতে চাইলে বাধা দেয় আজিজুল, কর্মচারী জালাল ও ম্যানেজারসহ অন্যরা। তখন তার অবস্থার অবনতি হলে বাধ্য হয়ে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেলারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে আবারো ওই কক্ষে তালাবদ্ধ করে রাখেন ম্যানেজার ও ঘটনার সঙ্গে জড়িতরা। ঘটনাটি ধামাচাপা দিতে অন্য কর্মচারীদের সতর্ক করে তানিমের অভিভাবক কিংবা অন্য কাউকে ফোন করতেও নিষেধ করা হয়।
পরে তানিমকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তানিমের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে রেস্টেুরেন্টের অন্য কর্মচারীরা পালিয়ে যায়। ওই রেস্টেুন্টে ১৮ জন কর্মচারীর মধ্যে অধিকাংশই বয়সে কিশোর। ওই ঘটনার বক্তব্য নিতে ম্যানেজার বা মালিকপক্ষ কাউকে মুঠোফোনে বা রেস্টুরেন্টে পাওয়া যায়নি। নিহত তানিমের বাড়ি জেলার শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের রায় পরাণ গ্রামে। তার পিতা মো. মুহিব মিয়া।
৩ ভাই ও বোনের মধ্যে সে সবার ছোট। অভাব অনটনের সংসার তার আয় রোজগার দিয়েই চলতো বলে জানান পরিবারের সদস্যরা। কিশোর তানিমকে হারিডে রেস্টুরেন্টের সামনেই বিলাপ করছেন তার পরিবারের সদস্য ও স্বজনরা। তারা ঘটনায় জড়িত খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ঘটনার সঙ্গে জড়িত বদরুল মোল্লা ও আজিজুলের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার শমসেরগঞ্জ, রাউৎগাঁও উত্তর নারায়ণ পাশা। তবে জালালের ঠিকানা তাৎক্ষণিক পাওয়া যায়নি। ঘটনার সত্যতা স্বীকার করে মৌলভীবাজার মডেল থানার ওসি (তদন্ত) মশিউর রহমান জানান, জালাল নামের একজনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের রয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews