1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

লোহাগড়ায় জমি দখলের চেষ্টা বাড়িঘর ভাঙচুর ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • Update Time : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ১৮৮ Time View


জহুরুল হক মিলু, লোহাগড়া ( নড়াইল) প্রতিনিধিঃ


নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা আদর্শপাড়ায় জমি দখলের চেষ্টা, বাড়িঘর ভাঙচুর, প্রাণ নাশের হুমকি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।


ভুক্তভোগী পরিবারের আয়োজনে আজ বেলা ১১টার দিকে আদর্শপাড়ায় এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল মোল্যার মেয়ে নাজনীন জাহান।
ভুক্তভোগী নাজনীন জাহান লিখিত বক্তব্যে বলেন, প্রায় ১৯ বছর আগে ২০০৪ সালে লোহাগড়া উপজেলা সদরের ৯০ নম্বর লক্ষীপাশা মৌজায় ৫৫৭৯ নম্বর দাগে দুই বোন মিলে ৪০ শতক জমি কেনেন। এ জমির পূর্বপাশে ২০০৫ সালে নয় শতক জমি কিনে বসবাস করছেন শেখ সিরাজ নূর নামে একব্যক্তি। গত ২৫ এপ্রিল নাজনীন জাহান জমির সীমানা প্রাচীর নির্মাণ কাজ শুরু করলে পাশের বাড়ির মালিক শেখ সিরাজ নূরসহ তাদের লোকজন এ কাজে বাঁধা দেন। এ সময় তারা চাঁদাও চেয়েছেন বলে দাবি করেন ভুক্তভোগী নাজনীন জাহান। পরবর্তীতে জমির সীমানা প্রাচীরের পিলার ও দেওয়াল ভাঙচুর করে রাস্তা তৈরি করেছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
নাজনীন জাহান বলেন, শেখ সিরাজ নূর জমি দখল করে রাস্তা নির্মাণসহ আমাকে এবং আমার স্বামী আলী কাওছার সুমনকে বিভিন্ন ধরণের হুমকি দিচ্ছেন। এদিকে, শান্তি-শৃংখলা বজায় রাখতে গত ১৯ জুন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ওই জমিতে ১৪৪ ধারা জারি করলেও প্রতিপক্ষ শেখ সিরাজ নূর তা উপেক্ষা করে ওইদিন সন্ধ্যায় নাজনীন জাহানের টিনের ঘর ও সীমানা প্রাচীরের দেওয়াল ভাঙচুর করেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনার পরদিন গত ২০ জুন লোহাগড়া থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী।
এ ব্যাপারে অভিযুক্ত শেখ সিরাজ নূর বলেন, দীর্ঘ ৩০ বছর আগে এলাকাবাসীর চলাচলের জন্য এখানে রাস্তা তৈরি হয়েছে। হঠাৎ করে সেই রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীর দিয়ে জনসাধারণের চলাচলের পথ আটকে দিয়েছে নাজনীন জাহান দম্পতি। এ কারণে ওই এলাকার পাঁচটি পরিবারের সদস্যরা ঠিকমত ঘর থেকে বের হতে পারছেন না। এ কারণে গত ২০ জুন দুপুরে লক্ষীপাশা চৌরাস্তা এলাকায় মানববন্ধনও অনুষ্ঠিত হয়। বিষয়টি আমরা পুলিশ এবং জেলা ও উপজেলা প্রশাসনকে জানিয়েছি। থানায় অভিযোগ দিয়েছি। এছাড়া জমি দখলের চেষ্টা, সীমানা প্রাচীর ভাঙচুর, চাঁদা দাবিসহ হুমকির বিষয়টি ভিত্তিহীন। আমাদের সম্মান ক্ষুণ করতে অপপ্রচার চালানো হচ্ছে।
এ ব্যাপারে লোহাগড়া থানার ওসি নাসির উদ্দিন বলেন, সিরাজ নূর এবং নাজনীন জাহান থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি এসপি, ডিসি, ইউএনও মহোদয়সহ সবাই অবগত আছেন। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়সহ আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজগর আলী জানান, দুইপক্ষই পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। স্মারকলিপি দিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
জহুরুল হক মিলু, লোহাগড়া, ২৫.০৬.২০২৩, ০১৯২৫-৪৪১৯৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews