এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
২০.০৬.২০২৩ মঙ্গলবার কুড়িগ্রামে পৃথক দুইটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজা,২৪ পিচ ইয়াবা টেবলেট সহ ২জন মাদক ব্যবসায়ী কে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে সদর উপজেলার কাঠালবাড়ি ইউনিয়নের বিদ্যানিকেতন স্কুলের সামন থেকে ডিবি পুলিশের একটি টিম লালমনিরহাট সদর উপজেলার সুপরাজি গ্রামের কুখ্যাত মাদক কারবারি নজরুল ইসলাম (৫২) কে ৫ কেজি গাঁজাসহ আটক করে।
অপরদিকে রৌমারী থানা পুলিশের একটি দল গত সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী উপজেলার সদর ইউনিয়নের রৌমারী বাজার এলাকা থেকে টাপুরচর গ্রামের কুখ্যাত মাদক কারবারি আসাদুল ইসলাম আসাদ (৩৪) কে ২৪ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করেছে পুলিশ।
এবিষয়ে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন বলেন, আটকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।