1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

বিশ্বনাথে অপরাধ দমনের নিমিত্তে বিট পুলিশিং সভা অনুষ্টিত

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ২৪০ Time View


আব্দুল হালিম,বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিঃ

চুরি ছিনতাই রোধ ও অপরাধ দমনের নিমিত্তে সিলেটের বিশ্বনাথ উপজেলার প্রিতীগন্জ বাজার পরিচালনা কমিটি ও এলাকার সচেতন নাগরিকদের সাথে মতবিনিময় করেছে বিশ্বনাথ থানা পুলিশ।

বুধবার (১৪ জুন) বিকালে বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের প্রিতীগন্জ বাজারে ওই বিট পুলিশিং কার্যক্রম ও মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা শফিকুর রহমানের সভাপতিত্বে ও আনজুমানে আশিকানে মুস্তফা সা. পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক মাওলানা আব্দুল হালিম’র পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান, তিনি বলেন এলাকার কেউ আইন লঙ্ঘন করলে সাথে সাথে এলাকার সচেতন মহলসহ পুলিশী এ্যাকশন নেওয়া হবে এবং প্রতিদিন এলাকায় পুলিশের টহল থাকবে।


সভার শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াত করেন স্হানীয় পরগনা বাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাবিবুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক কবির আহমদ কুব্বার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আরশ আলী গনি, বাজার পরিচালনা কমিটির সভাপতি আব্দুল গফুর, ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ওমর আলী, ইউনিয়ন আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য জ্যোতির্ময় দে মতি, সিনিয়র সভাপতি তৈমুছ আলী, বিশিষ্ট মুরব্বি ও আওয়ামীলীগ নেতা পীর ইদ্রিস আলী, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ডাঃ মো. আফরোজ আলী, বিশিষ্ট মুরব্বি শওকত আলী, থানার এএসআই জাকিরুল হোসেন, জয়ন্ত সরকার, উপজেলা যুবলীগ নেতা মুহিবুর রহমান সুইট, আনজুমানে আশিকানে মুস্তফা সা. পরিষদের সভাপতি মাওলানা আব্দুল করিম, যুবলীগ নেতা জয়নাল আবেদিন জয়, ইউনিয়ন যুবদলের সভাপতি সৈয়দুর রহমান, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আনহার আলী, সাধারণ সম্পাদক নিরন্ত বাবু, লামাকাজী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য মো. লাল মিয়া লালু, ৯ নং ওয়ার্ডের সদস্য জিসু আচার্য্য, সহিদ খান আতা, বাজার পরিচালনা কমিটির সদস্যবৃন্দ সহ এলাকার রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews