1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

গোয়াইনঘাটে চুরি হওয়া ৪ টি গরু উদ্ধার: জনতার হাতে চোর আটক

  • Update Time : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ১৯৮ Time View

গোয়াইনঘাট প্রতিনিধিঃ
গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়নের উত্তল লাবু গ্রাম হতে চুরির চারটি গরু উদ্ধার করেছেন জনতা।
এসময় স্থানীয় জনতা একজন চোরকেও আটক করতে সক্ষম হয়েছে।

গতকাল ১১ জুন রবিবার দিবাগত রাত সাড়ে এগারোটায় উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ, গোয়াইনঘাট সদর ইউপির চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন, পশ্চিম জাফলং ইউপি চেয়ারম্যান মামুন পারভেজ ও স্থানীয় ইউপি সদস্যবৃন্দ সহ গোয়াইনঘাট থানা পুলিশের সহযোগিতায় চোরের সর্দার সোহাগের বাড়ী থেকে ৪টি চুরির গরুসহ তার ভাই গরুচোর আলতা নামে এক চোরকে আটক করেন তারা। এসময় চোর সর্দার সোহাগ ও অপর তিনজন চোর পালিয়ে যায়।

গরুর মালিক হলেন,পশ্চিম জাফলং ইউনিয়নের বুগইল কান্দি গ্রামের কাপ্তানপুরের ইসলাম মেম্বার। জানা গেছে, তাদের উপর চোরেরা হামলা চালিয়ে গরু নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। গত শনিবার ১০ জুন রাতে তার গরু চুরি হয়। গোপন সংবাদের ভিত্তিতে খবর পান উত্তর লাবু গ্রামের চোরের সর্দার সোহাগের ঘরে তার গরু বাধা অবস্থায় আছে।গরু উদ্ধার করতে গেলে চুরেরা তাদের উপর হামলা চালায়। পরে জনপ্রতিনিধি, থানা পুলিশ ও স্থানীয় প্রায় হাজার জনতার সহযোগিতায় চুরি হওয়া চারটি গরু উদ্ধার ও আলতা চোরকে আটক করা হয়।

গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ বলেন,উপজেলায় প্রায় প্রতিরাতে গরু চুরি বৃদ্ধি পাওয়ায় এবং সাধারণ মানুষের প্রতিবাদ ও অভিযোগের কারণে জনপ্রতিনিধিসহ থানা প্রশাসন গরুচোর নির্মূলে শক্ত অবস্থানে রয়েছেন। গতকাল রাতে আমরা চুরি হওয়া চারটি গরু উদ্ধার সহ একজন চোরকে আটক করে থানা পুলিশে সোর্পদ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews