1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

পাটগ্রামের বাউরায় গৃহবধূর মরদেহ উদ্ধার

  • Update Time : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ৩২২ Time View

রাকিব হোসেন, লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাট জেলার পাটগ্রামে ইতি (১৯) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পাটগ্রাম থানা পুলিশ। ৯ জুন, শুক্রবার রাত ১০ টার দিকে উপজেলার বাউরা ইউনিয়নের বাউরা বাজার এলাকায় শ্বশুর বাড়ি থেকে ইতির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মৃতের শ্বাশুড়ি আমেনা (৫৭) কে আটক করে পুলিশ। ইতি, বাউরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের দুলাল মিয়ার ছেলে আল আমিনের স্ত্রী।
আল আমিন পেশায় ট্রাকের হেলপার। ইতি, পাটগ্রাম উপজেলার স্টেশন পাড়ার মোঃ ইস্রাফিল ইসলামের মেয়ে।

তবে, মা দ্বিতীয় বিয়ে করলে ইতি মায়ের সাথে উপজেলার জো়ংড়া ইউনিয়নের আলাউদ্দিন নগরে আমেনার দ্বিতীয় স্বামী জহুরুলের বাড়িতেই আসাযাওয়া করতেন।

আল আমিনের বোন দুলালি বলেন, ‘গত কয়েক দিন ধরে আল আমিন বাড়িতে আসেন না। এমতাবস্থায় শুক্রবার রাত ১০ টার দিকে পরিবারের সবাই খেয়ে ঘুমাতে গেলেও ইতি না খেয়ে তার শোবার ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেয়। পরে মা খাওয়ার জন্য ডাকতে গেলে ইতির দরজা বন্ধ পান। এক পর্যায়ে দরজার/বেড়ার ফাঁক দিয়ে ইতিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় মা।

বিষয়টি জানাজানি হলে রাত সাড়ে ১১টার দিকে পাটগ্রাম থানা পুলিশ ইতির লাশ উদ্ধার করে থানায় নেয়। পরে রাত ৩টার দিকে ইতির শ্বাশুড়ি আমেনা বেগমকে আটক করে থানায় নেয় পুলিশ।

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি)ওমর ফারুক গৃহবধূ ইতির মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews