1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

লালমনিরহাটে ইমামের উপর অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ৪৩৭ Time View

রাকিব হোসেন, লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলাধীন দহগ্রাম সর্দারপাড়া আতোয়ার আলী মুন্সি জামে মসজিদের ইমাম, দহগ্রাম ০৫ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ মোসলেম উদ্দিন(৬৫) এর উপর পারিবারিক কলহের কারণে একই এলাকার জয়নাল শেখের পুত্র আমির জামাল(৫০),
আমির জামালের পুত্র আরিফ হোসেন,একই এলাকার আবু তালেব(৫১) মোঃ হালিম সহ অনেকে সন্ত্রাসী কায়দায় গত ৩১শে মে, ২০২৩(বুধবার) হামলা চালিয়ে গুরুতর আহত করেছেন।


এর প্রতিবাদে, দহগ্রাম ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদের আয়োজনে ০৩ই জুন,২০২৩ ইং বিকাল ৪.০০ ঘটিকা থেকে বিকাল ৫.০০ ঘটিকা পর্যন্ত দহগ্রাম বঙ্গেরবাড়ি বাজারে মানববন্ধন কর্মসূচী পালন করেন সংগঠনটির নেতৃবৃন্দ, সর্দারপাড়া আতোয়ার আলী মুন্সি জামে মসজিদের কমিটির নেতৃবৃন্দ ও মুসল্লী বৃন্দ।
মানববন্ধনে আতোয়ার আলী মুন্সি জামে মসজিদের সভাপতি /সম্পাদক এর পাশাপাশি বক্তব্য প্রদান করেন, দহগ্রাম ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ।
দহগ্রাম ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ক্বারী সোলাইমান হোসেন বলেন,
ইমাম মোসলেম উদ্দিন ভাইয়ের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই দ্রুত অপরাধীদের গ্রেফতার করে কঠিক শাস্তি কামনা করছি।

সভাপতি সাইফুল ইসলাম সালেহী বলেন,আমরা ইমাম মুয়াজ্জিনরা বরাবারই অবহেলিত, সামান্য কথা কাটাকাটি কে কেন্দ্র করে এ ধরনের হামলা কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা হতে পারে না, এটা পরিকল্পিত হামলা, আমাদের ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদের সদস্য মোসলেম উদ্দিনকে হত্যা করার জন্য তারা আঘাত করেছেন,আল্লাহর রহমতে তিনি বেঁচে আছেন।
আমরা এ ধরনের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, আমাদের সবার কথা, দ্রুত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে, যদি আজকের মানববন্ধনের পর কোন ব্যবস্থা গ্রহন করা না হয়, তাহলে আমরা উপজেলা শহর পাটগ্রামে, মানববন্ধন করবো,প্রয়োজনে ঢাকায় মানববন্ধন করে আমাদের দাবি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ।
এ বিষয়ে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, এ ঘটনায় দুই পক্ষের লিখিত অভিযোগ পেয়েছি, দ্রুত তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews