1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

কোম্পানীগঞ্জে সাজাপ্রাপ্তসহ ৪ পলাতক আসামি গ্রেপ্তার

  • Update Time : শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ২১০ Time View

কোম্পানিগঞ্জ প্রতিনিধিঃ

সিলেটের কোম্পানীগঞ্জে সাজাপ্রাপ্ত তিন আসামিসহ ৪ পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার ভোর রাতে কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের রনিখাই ও শিবনগর এবং ইসলামপুর পশ্চিম ইউনিয়নের ইসলামপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃতরা হলো- উত্তর রনিখাই ইউনিয়নের শিবনগর গ্রামের আইয়ুব আলীর পুত্র গোলজার। তিনি চার বছরের বিনাশ্রম সাজাপ্রাপ্ত আসামি। একই মামলায় ৬ মাসের বিনাশ্রম সাজাপ্রাপ্ত দুই আসামিকে এদিন গ্রেপ্তার করা হয়। তারা হলো- শিবনগর গ্রামের তৈয়ব আলীর পুত্র আক্তার মিয়া, মৃত ছিদ্দেক আলীর পুত্র গিয়াস উদ্দিন।
এছাড়া নারী ও শিশু নির্যাতন আইনের মামলার পলাতক আসামি ইসলামপুর গ্রামের আবু রহমানের পুত্র কবির হোসেনকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে শুক্রবার ভোর রাতে কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক আজিজুর রহমান, উপ-পরিদর্শক সুরঞ্জিত তালুকদার, উপ-পরিদর্শক মাসুদ আহমেদ ও উপ-পরিদর্শক জনার্দন তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ উত্তর রনিখাই ইউনিয়নের শিবনগর ও রনিখাই গ্রামে অভিযান চালায়। সেখান থেকে সাজাপ্রাপ্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে উপ-পরিদর্শক আলাউদ্দিনের নেতৃত্বে ইসলামপুর গ্রামে অভিযান চালিয়ে একজন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews