1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

লোহাগড়ায় গ্রাম পুলিশ হত্যার প্রতিবাদে মানববন্ধন

  • Update Time : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ১৬৭ Time View


জহুরুল হক মিলু, লোহাগড়া ( নড়াইল) প্রতিনিধিঃ


নড়াইলের লোহাগড়ায় বকুল শেখ (৪০) নামে এক গ্রাম পুলিশকে হত্যার প্রতিবাদে খুনিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন করেছেন উপজেলার গ্রাম পুলিশ সদস্যরা ।

আজ বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে লোহাগড়া উপজেলার মেইন গেটের সামনে কালনা-যশোর মহাসড়কের ওপর ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। নিহত বকুল শেখ উপজেলার কুমড়ি পূর্বপাড়ার মৃত বদির শেখের ছেলে।
এ মানববন্ধনে বক্তব্য দেন লোহাগড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ কামাল হোসেন ভূইয়া, কেন্দ্রীয় রিট বাস্তবায়ন কমিটির সভাপতি মোঃ উজ্জল খান, নিহতের স্ত্রী চায়না বেগম, সাধারণ সম্পাদক সাইদুল দেওয়ান, লোহাগড়া উপজেলা গ্রাম পুলিশের সভাপতি আবু আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনি, দফাদার কামরুল ইসলাম, গ্রাম পুলিশ বাবুল শেখ প্রমুখ।


বক্তরা বলেন, বকুল শেখ ভালো মানুষ ছিলেন। তাকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তার সন্তানদের এতিম করা হয়েছে। এ হত্যাকান্ডের সাথে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। হত্যাকারিদের দৃষ্ঠান্তমুলক শাস্তির ব্যবস্থা করতে হবে। যাতে ভবিষ্যতে কেউ আর এ ধরনের অপরাধ করতে সাহস না পায়।
নিহতের স্ত্রী চায়না বেগম বলেন, গ্রামের বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ডের তথ্য পুলিশকে জানানোর জেরে আমার স্বামীকে নির্মমভাবে হত্যা করে আসামিরা। আসামীরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে। তারা কেউ এলাকায় নেই। পুলিশের কাছে আমার অনুরোধ আসামিদের যেন দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হয় এবং আমার স্বামীর হত্যাকারিদের বিচার চাই, ফাঁসি চাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews