জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
০১.০৬.২০২৩ বৃহস্পতিবার উলিপুরে দুই সতিনের রাতে ঝগড়া করার পর দিনে এক সতিনের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মাষানকুড়া গ্রামে। নুর জামালের স্ত্রী রেজিয়া বেগম (৫০) নামের ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
এলাকাবাসী জানায়, নুর জামালের দুই স্ত্রী। তারা একত্রে বসবাস করে। প্রায়ই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ হয়। ঘটনার আগের দিন মঙ্গলবার (৩০ মে) রাতে দুজনের ঝগড়া হয়।
পরদিন সকালে রেজিয়া বেগমের মরদেহ ঘরের বাইরে দেখতে পান প্রতিবেশীরা। ঘটনার পর থেকে আত্মগোপন করেছে স্বামী নুর জামাল। মৃত রেজিয়ার বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উলিপুর থানার অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে। তদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।