1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

সুপারের বিরুদ্ধে সরকারী নতুন বই বিক্রির অভিযোগঃ তদন্ত করে ব্যবস্থার আশ্বাস ইউএনও’র

  • Update Time : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ১৮১ Time View

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ


ঝালকাঠির নলছিটিতে অবস্থিত অনুরাগ গৌরিপাশা আল হাসান দাখিল মাদ্রাসার দায়িত্বপ্রাপ্ত সুপারের বিরুদ্ধে ১৫০কেজি নতুন সরকারি বই বিক্রির অভিযোগ উঠেছে। এব্যাপারে তদন্তের মাধ্যমে ব্যাবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন ইউএনও।

এ ব্যাপারে মাদ্রাসার মানেজিং কমিটির সাবেক সভাপতি ও পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন বুধবার নলছিটি উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার (৩১মে) সকালে মাদ্রাসার বই ক্রয় করে বস্তায় ভরে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা ক্রেতা মো. সোয়েবকে হাতেনাতে ধরে কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন এর কাছে নিয়ে যান। এসময় তার কাছ থেকে চলতি বছরের মাদ্রাসাটির বোর্ডের নতুন বিভিন্ন শ্রেনীর প্রায় ৬০০পিচ বই পাওয়া যায়। সে জানায় এগুলো অনুরাগ গৌরিপাশা দাখিল মাদ্রাসা থেকে কেজি হিসেবে ক্রয় করেছে। পরে কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন মাদ্রাসা দায়িত্বপ্রাপ্ত সুপারের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দেন। বিক্রি করা বইয়ের ওজন ১৫০ কেজি হবে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ব্যাপারে অনুরাগ গৌরিপাশা আল হাসান দাখিল মাদ্রাসার দায়িত্বপ্রাপ্ত সুপার মো. মনিরুল ইসলাম বলেন, মাদ্রাসার ভাঙ্গা টিন ঠিক করার জন্য বই বিক্রি করা হয়েছে। সেখানে নতুন কোন বই নেই সব পুরাতন বই বিক্রি করা হয়েছে। এখন ইউএনও যে সিদ্ধান্ত দিবে সেটাই আমি মেনে নিব।

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা নাহিদ বলেন, অনুরাগ গৌরিপাশা আল হাসান দাখিল মাদ্রাসার অত্র বছরের নতুন বই কেজি হিসেবে বিক্রি করা হয়েছে সেই মর্মে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews