1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

ভূরুঙ্গামারীতে বাক প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

  • Update Time : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ১৯৩ Time View

এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
২৭.০৫.২০২৩ শনিবার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২১ বছরের এক বাক প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগে শামছুল হক (৬৫) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।

আজ শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করছেন ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।

ঘটনাটি ঘটেছে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিমছাট গোপালপুর গ্রামে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, স্বামী মারা যাওয়ার পর থেকে এতিম বাক প্রতিবন্ধী ওই যুবতী মেয়েকে নিয়ে নিজ বাড়িতে থাকতেন তার মা। গতকাল শুক্রবার সকালে মেয়েটির খালা মারা গেলে প্রতিবন্ধী মেয়েকে বাড়িতে একা রেখে মৃত বোনকে দেখতে যান ওই যুবতীর মা।

এই সুযোগে প্রতিবেশি বৃদ্ধ শামছুল হক মেয়েটিকে বাড়িতে একা পেয়ে ঘরের দরজা বন্ধ করে জোড় পূর্বক তাকে ধর্ষণ করে। পাশের বাড়ির এক মহিলা ঘরের মধ্যে গোংড়ানির শব্দ পেয়ে আরো কয়েকজনকে সাথে নিয়ে ঘরের দরজা খুলে আপত্তিকর অবস্থায় ওই বৃদ্ধকে দেখতে পেয়ে তারা তাকে আটক করে। পরে তারা ইউপি চেয়ারম্যানকে জানালে গ্রাম পুলিশ পাঠিয়ে ওই বৃদ্ধকে আটক করে থানা পুলিশকে জানান ইউপি চেয়ারম্যান। পরে খবর পেয়ে গতকাল সন্ধ‍্যায় ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ধর্ষক শামছুল হককে আটক করে থানায় নিয়ে আসে।

তিলাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, ওই বৃদ্ধ ধর্ষণের কথা স্বীকার করেছে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ওসি নজরুল ইসলাম বলেন, আটক ব‍্যক্তির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দিয়ে আজ শনিবার আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews