1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

অস্ত্র ঠেকিয়ে দুই কিশোরকে বলৎকার করলেন ছাত্রলীগ নেতা

  • Update Time : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ২৯৩ Time View

জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
২৩.০৫.২০২৩ মঙ্গলবার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে অস্ত্র ঠেকিয়ে দুই কিশোরকে বলৎকার করলেন ছাত্রলীগ নেতা জয়ন্ত কুমার মোহন্ত। অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে পুলিশ গ্রেফতার করেছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার বিলুপ্ত ছিটমহলের কালিরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান অভিযুক্ত ছাত্রলীগ নেতা জয়ন্ত কুমার মোহন্তকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার বিকালে ভুক্তভোগী এক কিশোরের দাদা শামসুল হক বাদী হয়ে মামলা দায়ের করলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, ছাত্রলীগ নেতা জয়ন্ত কুমার মোহন্ত (৩০) উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়ন ছাত্রলীগের সহ- সভাপতি এবং পূর্ব পানিমাছকুটি গ্রামের মৃত দেবেন্দ্রনাথ মোহন্তের ছেলে। তার বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদক ব্যবসা,চুরি ও মারামারির অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, রবিবার দুপুরে উপজেলার পূর্ব পানিমাছকুটি গ্রামের নিজ বাড়ীতে জয়ন্ত দুই কিশোরকে কৌশলে ডেকে নিয়ে গিয়ে অস্ত্রের ঠেকিয়ে জিম্মি করে বলাৎকার করে। নির্যাতনের শিকার ওই দুই কিশোর বর্তমানে কুড়িগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের একজন উপজেলার কুঠিবাড়ী মর্ডান উচ্চ বিদ্যালয় ও অপর জন ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত জয়ন্তকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করেছে উপজেলা ছাত্রলীগ বলে নিশ্চিত করেছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews