ডেস্কঃ
বিবাহ প্রত্যেকের জীবনে অত্যন্ত ফরজ কাজ। আল্লাহতালা আমাদের সৃষ্টির পর যে কয়টি কাজ অত্যন্ত ফরজ করে দিয়েছেন তার মধ্যে বিবাহ অন্যতম। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে নিজের পরবর্তী বংশধর এবং সারা জীবন ভরসা করার মতো একজন সঙ্গীকে পাওয়া যায়। একে অপরের বিপদে-আপদে সুখে দুঃখে সব সময় পাশে থাকবে।
পৃথিবীতে সবচেয়ে আপনজনের মধ্যে হল বাবা-মা। বাবা-মার পরেই যদি কাউকে আপন ধরে নেওয়া যায় সেটি হল নিজের সঙ্গী। যাকে ছাড়া জীবনের বাকি সময়টুকু কাটানো খুবই কষ্টকর। তাই জীবনের সবচেয়ে ভালো বন্ধু পাবার জন্য বিবাহ করা অত্যন্ত জরুরী।
৮মে,২০২৩ইং রোজ সোমবার বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি একে এম তুহামের ছোট বোনের বিয়েতে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের পক্ষ থেকে উপহার প্রদান করা হয়।
উপজেলার আনিকা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত বিবাহ অনুষ্ঠানে সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী , উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য মোঃ সিতার মিয়া, মোঃ সাখাওয়াত আলী ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ সামাজিক সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোসাদ্দিক হোসেন সাজুল, সহ-সভাপতি মোঃ মজলু মিয়া,সহ-সাধারণ সম্পাদক আনহার বিন সাইদ, সাংগঠনিক সম্পাদক সায়েস্তা মিয়া, দপ্তর সম্পাদক কবি এস,পি,সেবু, নির্বাহী সদস্য অজিত চন্দ্র দেব, মোঃ ছালেক উদ্দিন ও আব্দুল কাইয়ুম।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।