মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম, মৌলবীবাজার জেলা শাখার সভাপতি এডভোকেট মাহবুবুল আলম শামীম যুক্তরাজ্য সফর উপলক্ষ্যে সংবর্ধনা প্রদান করা হয়েছে, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে আজ ৮ মে বিকালে।

দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম, জেলা শাখার সহ-সভাপতি জ্যোতিময় চক্রবর্তী এর সভাপতিত্বে ও দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম, জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মশাহিদ আহমদ এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসাবে ছিলেন-দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম, মৌলবীবাজার জেলা শাখার সভাপতি এডভোকেট মাহবুবুল আলম শামীম। বিশেষ অতিথি হিসাবে ছিলেন- বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা মৌলভীবাজার জেলা শাখা‘র সভাপতি মাহমুদুর রহমান, সিনিয়র আইনজীবি জুনেদ আলী,সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সহ সভাপতি ও মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ জোসেপ আলী চৌধুরী, এ.বি.এল এ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে বাংলাদেশ সভাপতি তাওহিদ ইসলাম। বক্তব্য রাখেন- দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম, মৌলবীবাজার জেলা শাখার সহ-সভাপতি মির্জা আবু মোহাম্মদ জামান, সহ-সভাপতি অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক মঈনুল হক, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত খান, সাংবাদিক কে.এম. সাইদুল ইসলাম, শ্রীমঙ্গল পসবিদ উন্নয়ন সংস্থা‘র সাবেক ব্রাঞ্চ ম্যানেজার মোঃ তোফাজ্জল হোসেন, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক চিনু রঞ্জন দাশ তালুকদার, ধর্ম বিষয়ক সম্পাদক মাও ঃ শরীফ আহমদ, যুব বিষয়ক সম্পাদক এম.এ কাইয়ুম সুলতান, কৃষি বিষয়ক সম্পাদক সাংবাদিক জাহেদুল ইসলাম পাপ্পু, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরাম, জেলা শাখার সভাপতি ইকবাল হোসেন পাবেল, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা‘র সদস্য ও তৃণম‚ল নারী উদ্যেক্তা সোসাইটি (গ্রাসরুটস) জেলা শাখার সভাপতি শ্যামলী সুত্রধর, সাংবাদিক রিপন আহমদ,মনজুরুল আলম, বুলবুল আহমদ প্রমুখ। সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে জেলা শাখা ও অঙ্গসংগঠনের সদস্যবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেনীর লোকজন উপস্থিত ছিলেন।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।