1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

ভূরুঙ্গামারীতে ছাত্রীকে উত্ত্যক্ত করায় বখাটে যুবককে ১ মাসের কারাদন্ড

  • Update Time : সোমবার, ৮ মে, ২০২৩
  • ২০৪ Time View

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

৮ই মে সোমবার কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মহিলা ডিগ্রী কলেজের এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করায় শাহরিয়ার হোসাইন চমক (১৯) নামে এক কলেজ শিক্ষার্থীকে ১ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

শাহরিয়ার হোসেন চমক ভুরুঙ্গামারী সদর ইউনিয়নের আঙ্গারীয়া গ্রামের হাসপাতাল পাড়া এলাকার মিন্টু মিয়ার ছেলে। সে ভুরুঙ্গামারী সরকারি কলেজের ১ম বর্ষের ছাত্র।

রবিবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে চমককে আটক করে কারাদণ্ড দেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা।

জানা গেছে, ভূরুঙ্গামারী মহিলা ডিগ্রী কলেজের এইচএসসি ১ম বর্ষের শিক্ষার্থী কলেজ থেকে বাড়ী ফেরার সময় আগে থেকে ওৎ পেতে থাকা শাহরিয়ার হোসাইন চমক(১৯) ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় মোড়ে ওই শিক্ষার্থীর গতিরোধ করে চলন্ত অটো রিকসায় ঝাপিয়ে উঠে এবং তাকে উত্যক্ত করার চেষ্টা চালায়। মেয়েটির চিৎকারে স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। পরে ভুরুঙ্গামারী থানার এসআই আব্দুর রহিম ও গ্রাম পুলিশরা এসে বখাটে চমককে আটক করে থানা নিয়ে যায়।

এ ঘটনার সংবাদ ছড়িয়ে পড়লে সম্মিলিত শিক্ষক পরিষদের নেতারা উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করে এবং ঘটনার দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানায়।

পরে উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে শাহরিয়ার হোসেন চমককে ১ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews