1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

থানায় গিয়ে লাঞ্ছনার শিকার নারী: পুলিশ সুপারের নিকট বিচারের আবেন

  • Update Time : সোমবার, ৮ মে, ২০২৩
  • ১৬৩ Time View

নড়াইল প্রতিনিধি:


নড়াইলের লোহাগড়ায় এক নারী লোহাগড়া থানায় গিয়ে পুলিশ কর্মকর্তার নিকট লাঞ্ছনার শিকার হয়েছেন। ওই নারী লোহাগড়া উপজেলার লক্ষীপাশা গ্রামের ফরিদ আহম্মেদ বিশ্বাসের স্ত্রী আলেয়া বেগম। লঞ্ছনার শিকার আলেয়া রবিবার (৭ মে) বিচার চেয়ে নড়াইল পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগে জানা গেছে, আলেয়া বেগমের সাথে শরীকদের (স্বামীর ভাই) পূর্ব থেকে জমাজমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ সংক্রান্ত প্রতিপক্ষের আবেদনে বিজ্ঞ আদালত ১৪৪ধারা জারি করেন। যা গত ০১/১১/২০২১ ইং তারিখে আদালত কর্তৃক না মঞ্জুর হয়। আদালতের নিষেধাজ্ঞা না থাকায় গত শনিবার সকালে নিজ জমিতে ঘর নির্মান করছিলেন আলেয়া বেগম। এ সময় লোহাগড়া থানা থেকে ছেলে বিএম ইমরান এর মোবাইলে ফোন দেন থানার ইন্সপেক্টর (অপারেশন) এস কে মিজান। বলেন জমির কাগজপত্র নিয়ে থানায় দ্রুত আসেন। ছেলে কাজে ব্যস্ত থাকায় আলেয়া বেগম নিজে থানায় গিয়ে ইন্সপেক্টর (অপারেশন) এস কে মিজানের রুমে যান। গিয়ে দেখন প্রতিপক্ষের লোকজন দারোগা মিজানের রুমে বসা আছে। এ সময় আলোয়া বেগম নিজের পরিচয় দিয়ে কাগজপত্র দেখালে ইন্সপেক্টর মিজান আলেয়া বেগমকে ধমক দিয়ে বলেন এসব তাবিজকবজ নিয়ে দ্বারে দ্বারে ঘুরে লাভ নেই। বাড়ি গিয়ে ঘর নির্মানের কাজ বন্ধ রাখুন। এ সময় আলোয়া বেগম কারন জানতে চাইলে পুলিশ মিজান উগ্র মেজাজে বলেন, বেশি বুঝলে মামলা দিয়ে থানায় ভরে দেব।
এ বিষয়ে আলোয়া বেগমের কাছে জানতে চাইলে তিনি বলেন, পুলিশের খবর পেয়ে আদালতের আদেশপত্র এবং জমির কাগজ দেখাতে গিয়ে ছিলাম। কিন্তু দারোগা সাহেব যে ভাবে লাঞ্ছনা করে ভয় দেখিয়ে তাড়িয়ে দিলেন তাতে খুব কষ্ট পেয়েছি। ঘরে পেরালাইস অসুস্থ স্বামী নিয়ে এখন ভয়ে আছি। তাই নিরুপায় হয়ে ন্যায় বিচারের আশায় পুলিশ সুপারের কাছে আবেদন করেছি।
অভিযোগের বিষয়ে কথা হয় লোহাগড়া থানার ইন্সপেক্টর (অপারেশন) এস কে মিজানের সাথে। তিনি বলেন জমাজমি সংক্রান্ত বিরোধের জেরে অভিযোগের ভিত্তিতে আলোয়া বেগমের ছেলেকে থানায় আসতে ফোন দিয়ে ছিলাম। ছেলে থানায় না এসে আলেয়া বেগম নামের এক মহিলা এসেছিল। আমি জানতে পেরেছি এই জমি নিয়ে বিরোধ আদালত পর্যন্ত গড়িয়েছে। তাই আমি তাদেরকে আদালতের মাধ্যমে নিষ্পত্তি করতে বলেছি। তবে মহিলাকে লাঞ্ছনার বিষয় অস্বীকার করেন ইন্সপেক্টর মিজান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews