জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
০৭.০৫.২০২৩ রোববার কুড়িগ্রামে পুলিশ পৃথক দুইটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮৪ বোতল ফেন্সিডিল, ৭৬ বোতল বিদেশি মদ, ১ টি ইজিবাইক ও ১ টি মোটরসাইকেল উদ্ধারসহ পৃথক ২ জন কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার করেছে।০৭.০৫.২০২৩ রোববার কুড়িগ্রামে পুলিশ পৃথক দুইটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮৪ বোতল ফেন্সিডিল, ৭৬ বোতল বিদেশি মদ, ১ টি ইজিবাইক ও ১ টি মোটরসাইকেল উদ্ধারসহ পৃথক ২ জন কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশ শনিবার মাদক বিরোধী অভিযান চালিয়ে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের রোশন ( আছিয়ার বাজার ) এলাকায় মাদক পরিবহনকালে ৮৪ বোতল ফেন্সিডিলসহ একটি মোটরসাইকেল জব্দ করে।
অন্যদিকে জেলার রৌমারী থানা পুলিশের একটি দল একই দিন রাতে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী উপজেলার সদর ইউনিয়নের ফুলবাড়ি ঈদগাহ মাঠ সংলগ্ন রাস্তা দিয়ে ব্যাটারী চালিত ইজিবাইকের সিটের নিচে বিশেষ কায়দায় ফিটিং করে মাদক পরিবহনের সময় ৭৬ বোতল বিদেশি মদসহ রৌমারী উপজেলার খাটিয়ামারি এলাকার কুখ্যাত মাদক কারবারি গোলজার হোসেন (২৩) ও নওদাপাড়ার মাসুদ রানা (২১) দ্বয়কে হাতেনাতে গ্রেফতার করে ।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করেন।
সংশ্লিষ্ট থানায় পৃথক দুইটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।