1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

ঝালকাঠিতে প্রতিপক্ষের হামলায় এক পরিবারের চারজন আহত

  • Update Time : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ২১৭ Time View

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির বিনয়কাঠিতে খায়রুল বাসার নামের এক ব্যবসায়ীর সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ ছিলো দুরসম্পর্কের স্বজনদের সাথে। যদিও আদালত থেকে পক্ষে রায় পেয়ে ঢাকায় বসবাস করেন ষাটোর্ধ বয়সী খায়রুল বাসার। তিনি পরিবার নিয়ে কেরানীগঞ্জে থাকেন। সেখানে তার ফার্মেসী ব্যবসা রয়েছে। আর গ্রামের বসতঘরটি তালাবদ্ধ থাকে।

ঈদের পর ২৫ এপ্রিল স্ত্রী সন্তানদের নিয়ে বাড়িতে আসেন খায়রুল বাসার। তারা বাড়িতে ঢুকতেই পুর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা কথা কাটাকাটিতে লিপ্ত হয়। এক পর্যায়ে দুপুর নাগাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি লিটন সরদার বহিরাগতদের নিয়ে বসত ঘরে ঢুকে পিটিয়ে রক্তাক্ত আহত করেছে খায়রুল বাসার, তার স্ত্রী পারভীন বাসার, দুই পুত্র মো. মিরন সরদার এবং সৌরভ সরদারকে।

ঘটনার পর পুলিশের জরুরী সেবা (৯৯৯) নম্বরে কল দিলে বিনয়কাঠি ক্যাম্প থেকে পুলিশ গিয়া আহত চারজনকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে এনে ভর্তি করানো হয়।

আহত খায়রুল বাসার ও তার স্ত্রী মুক্তিযোদ্বার কন্য পারভীন বাসার বলেন, আমরা সবাই ঢাকায় থাকি। গ্রামের তালাবন্ধ বসত ঘরের ক্ষতি সাধন করে প্রতিপক্ষরা। আমরা এসে প্রতিবাদ করলে ওরা আমাদের ঘরে ঘুকে মারধর করেছে। হাসপাতাল থেকে সুস্থ্য হয়ে ফিরে আইনগত ব্যবস্থা নিবো।

অভিযুক্ত লিটন সরদার বলেন, ‘আহতরা আমার শত্রু নয়। আমি গতকালের ঘটনা জানিনা। তবে স্থানীয়দের সাথে মারধরের ঘটনা ঘটেছে সেটা আমি লোকমুখে শুনেছি।’

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নসির উদ্দিন সরকার বলেন, ‘ঘটনাস্থলে ক্যাম্প পুলিশ গিয়েছিলো। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews