1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

রাজাপুরে বসতঘরে হামলায় লুটপাটের অভিযোগ: আহত-৭

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ২৪৬ Time View

মো. নাঈম হাসান ঈমন , ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে জমি নিয়ে বিরোধের জেরে বসতঘরে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উভয় পক্ষের শিশু ও কলেজছাত্রীসহ ৭ জন আহত হয়েছে। হামলায় বসতঘর হারিয়ে শিশু ও নারীরা খোলা আকাশের নিচে বসবাস করছেন। বৃহস্পিতবার দুপুরে উপজেলার সরকারি কলেজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর দুই দফায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ভুক্তভোগী আহত নাহার আক্তার অভিযোগ করে জানান, সরকারি ডিসিয়ারকৃত জমিতে সাইফুল আজম তার পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করে আসছিলেন। কিন্তু স্থানীয় প্রতিপক্ষ রুবেল তালুকদার ও তার স্ত্রী দুলু বেগমের সাথে জমি নিয়ে বিরোধের জেরে রুবেল ও দুলু দলবল নিয়ে সাইফুল আজম ও তার কলেজ পড়ুয়া মেয়ে নাজিরা আক্তারকে বেধে বসতঘরে হামলা চালিয়ে ভেঙে লুটপাট করে পাশের ডোবায় ফেলে দেয়। এ হামলায় সাইফুল আজম, তার স্ত্রী নাহার আক্তার, মেয়ে রাজাপুর সরকারি কলেজের এইচএসসির প্রথম বর্ষের ছাত্রী নাজিরা আক্তার, শিশু তানজিলা, তার শাশুড়ি সালেহা বেগম আহত হন। এ সময় টাকা, মোবাইল, শিক্ষা সনদসহ গুরুত্বপর্ণূ কাগজপত্রসহ ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয় । ঘটনার পর থেকে বসতঘর হারিয়ে খোলা আকাশের নিচে শিশুসহ নারীরা বসবাস করছেন। অভিযুক্ত রুবেল তালুকদার ও দুলু বেগম দাবি করে জানান, তাদের জমি ও ঘরে সাইফুল আজমের পরিবারকে বসবাস করতে দেয়। কিন্তু ঘর থেকে নামতে বলায় তাদের উপর হামলা চালিয়েছে রুবেল তালুকদার, তার মেয়ে সুরমা বেগম ও তার স্ত্রী দুলু বেগমও ভাঙচুর করে। রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। উভয় পক্ষকে সন্ধ্যায় থানায় ডাকা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews