এইচ এম বাবুল,জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
১০এপ্রিল সোমবার আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে বাজারমুখী ক্রেতা সাধারনকে বিভিন্ন প্রতারণা যেমন কসমেটিক্স পন্যের গায়ে আমদানিকারকের নাম, ঠিকানা, সর্বোচ্চ খুচরা মূল্য ইত্যাদি না থাকা, নতুন ট্যাগ বসিয়ে বডি স্প্রের দাম বাড়ানো, অধিক মুনাফায় তৈরি পোশাক বিক্রয় প্রভৃতি কারণে কুড়িগ্রামে ৪ টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা আরোপ ও আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার দুপুরে কুড়িগ্রামের সদর উপজেলার ঘোষপাড়া এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয় কর্তৃক কুড়িগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এর সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা কালে কসমেটিক্স পন্যের গায়ে আমদানিকারকের নাম, ঠিকানা, সর্বোচ্চ খুচরা মূল্য ইত্যাদি না থাকায় সর্দার গার্ডেন সিটি মার্কেটে অবস্থিত “বধু সাঁজ কসমেটিক্স”কে ১ হাজার টাকা, “ফাইন কসমেটিক্স”কে একই অপরাধে ১ হাজার টাকা, পুরাতন ট্যাগের উপরে নতুন ট্যাগ বসিয়ে বডি স্প্রে’র দাম বাড়ানোর অপরাধে “জননী কসমেটিক্স”কে ২ হাজার টাকা এবং অধিক লাভে তৈরি পোশাক বিক্রির অপরাধে ঘোষপাড়ায় অবস্থিত “শিশু মেলা”কে ৪ হাজার টাকা সহ সর্বমোট ৪টি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযান পরিচালনা কালে কৃষি বিপণন কর্মকর্তা শাহীন আলম, কুড়িগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিস এর সিনিয়র সহ-সভাপতি অলক সরকার এবং কুড়িগ্রাম আনসার ব্যাটালিয়ন সহযোগিতা করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, জনস্বার্থে এরুপ অভিযান অব্যাহত থাকবে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।