1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

কোম্পানীগঞ্জে ১২ জুয়াড়ি আটক

  • Update Time : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ২৯৭ Time View

কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ

সিলেটের কোম্পানীগঞ্জে ১২ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোর রাতে উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়নের খাগাইল বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
আটকরা হলেন- উপজেলার কায়েতগাঁওয়ের মৃত মন্তাজ আলীর পুত্র ফকির মিয়া (৪০), মৃত হানিফ আলীর পুত্র রইছ মিয়া (৪৫), মৃত নুর উদ্দিনের পুত্র  ইজ্জত উল্লাহ (২০), মৃত আবরু মিয়ার পুত্র মোঃ আবুল কাশেম (৩৭), মৃত জমশিদ আলীর পুত্র কমর উদ্দিন (৩৮), মন্তাজ আলীর পুত্র দৌলত উর রহমান (৩৫), মহিষখেড় গ্রামের মৃত আব্দুল মন্নানের পুত্র মুহিবুর রহমান (৫০), দরাকুল গ্রামের মৃত তজমুল আলীর পুত্র মঈন উদ্দিন (৪০), ভোলাগঞ্জের আনোয়ার হোসেনের পুত্র শাহানুর হোসেন (৩৬), খাগাইল গ্রামের মৃত রম্বস মিয়ার পুত্র শাদুল্লাহ (৩০), মৃত আতাউর রহমানের পুত্র ইসলাম উদ্দিন (৪০) ও রাজাপুর গ্রামের মৃত আব্দুল বারীর পুত্র মানিক মিয়া (৪০)।
ওসি হিল্লোল রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর রাতে পুলিশের একটি দল খাগাইল বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে জুয়া খেলা অবস্থায় ১২ জন জুয়াড়িকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার কার্ড (তাস) এবং নগদ ২০ হাজার ২০ টাকা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আসামিরা পেশাদার জুয়াড়ি। আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানান ওসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews