1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

ঝালকাঠিতে যাবতজীবন সাজাপ্রাপ্ত আসামি মিলন ঢাকা থেকে গ্রেপ্তার

  • Update Time : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ২১৬ Time View

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঢাকার একটি হত্যামামলার যাবতজীবন সাজাপ্রাপ্ত আসামি নলছিটি উপজেলার বাসিন্দা মিলন সিকদার (৩৮) ওরফে চোপা মিলনকে গ্রেপ্তার করেছে নলছিটি থানা পুলিশ। শনিবার রাতে ঢাকা র‍্যাব-৩ এর সহায়তা নলছিটি থানার এসআই এনামুল হাসানের নেতৃত্ব একটি টিম হাতিরঝিল এলাকা থেকে আটক করে।

মিলন সিকদার উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুরিয়া গ্রামের মৃত আ: মন্নান সিকদারের ছেলে। সে ২০১১ সালে ২৪ জুলাই কোতোয়ালি থানার নবাবপুরে বসে রজব আলী নামের একজনকে হত্যার সাথে জরিত ছিল। মিলনসহ কয়েকজন মিলে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করে। উল্লেখ্য তারা দুজনে একই এলাকায় বসবাস করতো এবং একসাথে মাদকসহ বিভিন্ন অপকর্মের সাথে জরিত ছিল। পরবর্তীতে মোবাইল দিয়ে টাকা ধার নেওয়া নিয়ে দুজনের মাঝে বিরোধের সৃষ্টি হয়। তারই জের ধরে মিলন সিকদার তাকে হত্যার সাথে জরিয়ে পরে।

এ ঘটনায় নিহতের ভাই জুম্মন আলী কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা ১৩জনকে আসামী কে অভিযোগ পত্র জমা দেন। আদালত ২০১৯ সালে ১আগষ্ট আসামি মিলন সিকদারসহ সাতজনকে বিভিন্ন সাজা প্রদান করে। বাকিদের খালাস দেওয়া হয়। মিলন সিকদারকে যাবতজীবন সাজা দেওয়া হয়। এরপর থেকেই সে ছদ্মনামে পলাতক থাকে।

সে পলাতক থাকা অবস্থায় বাস-গাড়ীর ড্রাইভার হিসেবে কুয়াকাটায় ছদ্মনামে বাসা ভাড়া নিয়ে থাকতেন। নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আতাউর রহমান জানান, মিলন সিকদারকে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews