1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

রমজানে অধিক মূল্যে পণ্য-দ্রব্য বিক্রয় না করতে কুড়িগ্রামে ভোক্তা অধিকারের প্রচারণা

  • Update Time : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ২৮১ Time View

এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-

আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজার স্থিতিশীল রাখতে এবং ব্যবসায়ীগণ অধিক মুনাফা লাভের জন্য নির্ধারিত মূল্যের অধিক মূল্যে যাতে পন্য-দ্রব্য বিক্রয় না করেন এ লক্ষ্যে কুড়িগ্রাম জেলার বিভিন্ন বাজারে ভোক্তা অধিকার প্রচারাভিযান চালিয়েছে।
বুধবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনায় এবং কুড়িগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এর সহযোগিতায় কুড়িগ্রামের জিয়া বাজার, আদর্শ পৌর বাজারসহ বিভিন্ন বাজারে রমজান উপলক্ষে ভোক্তা এবং ব্যবসায়ীগণের মধ্যে এই সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং কৃষি বিপণন অধিদপ্তরের এ সংক্রান্ত লিফলেট, প্যাম্পলেট বিতরণ করা হয় এবং হ্যান্ডমাইকে প্রচার প্রচারণা চালানো হয়।
রশিদমূলে পন্য ক্রয়-বিক্রয় করতে, মূল্য তালিকা প্রদর্শন করতে, ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পন্য বিক্রয় না করতে ব্যবসায়ীগণকে নির্দেশনা প্রদান করা হয় এবং ভোক্তা সাধারণকে যাচাই-বাছাই করে পন্য ক্রয়ের পরামর্শ প্রদান করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুড়িগ্রামের সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান, কৃষি বিপণন কর্মকর্তা মো: শাহীন আহমেদ, কুড়িগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহ-সভাপতি অলক সরকার, বিভিন্ন বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এই প্রচার প্রচারণায় অংশগ্রহণ করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান জানান, সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews