1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত
শিরোনাম
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪

রাজাপুরে ট্রলির চাপায় পথচারী নিহত: আহত-১

  • Update Time : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ১৯৩ Time View

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে বালুবাহী ট্রলির চাপায় সড়কে প্রান গেল এক বৃদ্ধ পথচারীর, আহত হয়েছেন এক বাইসাইকেল চালক।

শুক্রবার (১৭মার্চ) সন্ধ্যায় ঝালকাঠি-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কে রাজাপুর উপজেলার গালুয়া বাজার সংলগ্নে এ ঘটনা ঘটে। নিহত ঐ পথচারী নিজ গালুয়া গ্রামের মৃত কাসেম আলী মীরের ছেলে আব্দুল হাকিম মীর (৭৫)। আহত ব্যক্তির নাম মো. আনজির হাওলাদার (১৯)। সে নিজ গালুয়া গ্রামের মৃত কবির হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, একটি বালুবাহী ট্রলি রাজাপুর উপজেলা সদর থেকে যাওয়ার সময় গালুয়া বাজার এলাকায় সামনের চাকা বাস্ট হয়। এ সময় ট্রলির চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাইসাইকেল চালক আনজির ও পথচারী আব্দুল হাকিম মীরকে চাপা দিয়ে ট্রলি রেখে পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাইসাইকেল চালক আনজিরকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও পথচারী আব্দুল হাকিমকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক হাকিমকে মৃত ঘোষনা করে। খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আনজির বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় জানান, ঘাতক ট্রলিটি স্থানীয়দের জিম্মায় রাখা হয়েছে। ঢাকা থেকে নিহতের ছেলে আসতেছে তার সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews