1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

ফুলবাড়ীতে শিক্ষার্থীকে অপহরণ ও শ্লীলতাহানির চেষ্টা, অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

  • Update Time : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ১৯৪ Time View

এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-

১২ মার্চ রোববার নাগেশ্বরীর জাগরণী বহুমুখী বালিকা বিদ্যাবিথী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর এক মেধাবী শিক্ষার্থীকে অপহরণ ও শ্লীলতাহানির চেষ্টায় অভিযুক্ত আব্দুল হাকিমকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল সাড়ে দশটা থেকে ঘন্টাব্যাপী নেওয়াশী বাজারে এ বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীবৃন্দ। এতে সংহতি প্রকাশ করে সাথে যোগ দেয় নেওয়াশী মহাবিদ্যালয়, নেওয়াশী ইসলামিয়া আলিম মাদ্রাসা, নেওয়াশী বহুমুখী উচ্চ বিদ্যালয় ও নেওয়াশী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়াও সামাজিক সেবামূলক প্রতিষ্ঠান নেওয়াশী সৃজন সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ, প্রগতি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ ও বিপদের বন্ধু সংগঠন সংহতি জানিয়ে তাদের সাথে যোগ দেয়।
সমাবেশে নেওয়াশী ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান মুকুলের সভাপতিত্বে কালীগঞ্জ কলেজের অধ্যক্ষ হযরত আলী খন্দকার, নেওয়াশী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুল্লাহ মিয়া, নেওয়াশী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, জাগরণী বহুমুখী বালিকা বিদ্যাবিথী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছাঃ জীবন নেছা, সহকারী শিক্ষক আবু আব্দুর রহমান, নলিনী কান্ত রায়, নেওয়াশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম ফারুক, অভিভাবকদের মধ্যে মজিদুল হক বক্তব্য রাখেন।
সমাবেশের বক্তারা বলেন, অপহরণকারী আবদুল হাকিম একজন মাদক সম্রাট ও প্রভাবশালী হওয়ায় মামলা হওয়ার পরও দাপট দেখিয়ে ঘুরে বেড়াচ্ছে। ভুক্তভোগী ওই শিক্ষার্থী ও তার পরিবার নিরাপত্তা হীনতায় ভুগছে। তাই প্রশাসনের নিকট আসামিকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জোর দাবি জানান বক্তারা। এসময় পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানের দুই সহস্রাধিক শিক্ষার্থী সহ স্থানীয় সহস্রাধিক জনসাধারণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১ মার্চ সকাল সাড়ে ছয়টার দিকে প্রাইভেটে যাওয়ার সময় ফুলবাড়ীর রাবাইতারী গ্রামের শাহ আলমের ছেলে আব্দুল হাকিম ভুক্তভোগী ওই শিক্ষার্থীর প্রতিরোধ করে অপহরণ করার উদ্দেশ্যে মোটরসাইকেলে তোলার চেষ্টা করে। মোটরসাইকেলে তুলতে না পেরে জোরজবরদস্তি করে পার্শ্ববর্তী বাঁশঝাড়ে টেনে নিয়ে যায়। ভুক্তভোগির চিৎকারে স্থানীয় লোকজনের এগিয়ে আসলে আব্দুল হাকিম ভুক্তভোগীকে ফেলে দ্রুত মোটরসাইকেলে চড়ে পালিয়ে যায়। আরো জানা গেছে স্কুলে যাওয়া আসার পথে প্রায়ই ভুক্তভোগী শিক্ষার্থীকে উত্যক্ত করত ওই আব্দুল হাকিম। যার প্রতিকার চেয়ে একাধিকবার আব্দুল হাকিমের অভিভাবকদের জানানোর পরও কোন ধরনের ব্যবস্থা নেয়া হয় নাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews