1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

শংকু রানীর অপসারণে দাবীতে বিশ্বনাথ কলেজ ক্যাম্পাস উত্তাল

  • Update Time : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ২১৯ Time View

বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথ সরকারি কলেজের প্রভাষক শংকু রাণী সরকারের অপসারণের দাবীতে উত্তাল হয়ে উঠেছে কলেজ ক্যাম্পাস। ৭২ ঘন্টার মধ্যে তাকে (শংকু রাণী) কলেজ থেকে অপসারণ না করা হলে আগামী সোমবার (৬ মার্চ) থেকে পরীক্ষাসহ সকল প্রকার ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

বিশ্বনাথ সরকারি কলেজের প্রভাষক শংকু রানী সরকারের একাধিক অসৌজন্যমূলক আচরণে ফুঁসে উঠে কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দের ব্যানারে বুধবার (১ মার্চ) দুপুরে কলেজ ক্যাম্পাসে আয়োজিত প্রতিবাদ সভা থেকে ওই ঘোষণা দেন বক্তারা। শংকু রাণী সরকারের আচরণে কলেজ ক্যাম্পাসে বিরাজ করছে টানটান উত্তেজনা।
সভায় বক্তারা বলেন, প্রতারণাকে পেশা বানিয়ে নিজের নারীত্বকে পূঁজি করে গায়ের জোরে সর্বক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠা করতে ব্যস্থ থাকা ‘সিলেট জেলা আইনজীবি সমিতি কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত ভূয়া আইনজীবি, ভূয়া সাংবাদিক, মানবাধিকারকর্মী নামধারী কলেজের তথাকথিত প্রভাষক শংকু রাণী সরকারের আচরণে আজ অতিষ্ঠ শিক্ষক-শিক্ষার্থীসহ প্রশাসনের লোকজন। কলেজকে কলঙ্কমুক্ত করতে দ্রুত শিক্ষক নামধারী ওই প্রতারককে অপসারণ করতে হবে। আগামী ৭২ ঘন্টার মধ্যে নানান অপরাধের সাথে জড়িত থাকা বোরকা পার্টির সদস্য শংকু রাণী সরকারকে অপসারণ করা না হলে আগামী সোমবার থেকে কলেজের পরীক্ষা ও সকল প্রকার ক্লাস বর্জনসহ সর্বস্তরের জনসাধারণকে সাথে নিয়ে কঠোর আন্দোলন কর্মসূচি গ্রহন করা হবে।
বিশ্বনাথ সরকারি কলেজের ডিগ্রি ফাইনাল বর্ষের শিক্ষার্থী সিরাজুল ইসলাম রুকনের সভাপতিত্বে ও এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী আব্দুল রহমানের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, কলেজের সাবেক শিক্ষার্থী মকদ্দছ আলী, আব্দুল আজিজ সুমন, সিরাজুল ইসলাম সিরাজ, রফিক আলী, শাহ বোরহান আহমদ রুবেল, ডিগ্রি ফাইনাল বর্ষের শিক্ষার্থী আবিদুর রহমান, ডিগ্রি ২য় বর্ষের শিক্ষার্থী মামুনুল হক।
প্রতিবাদ সভায় বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক ও বর্তমান বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews