1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

ঝালকাঠি সাবিহা কেমিক্যালের এমডি শামীম আহম্মেদের নামে গ্রেফতারী পরওয়ানা জারি

  • Update Time : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ১৭৩ Time View

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ

চাঁদা দাবী, ভয়ভীতি প্রদর্শন ও ৭৫ লাখ টাকা মূল্যের প্রাইভেট কার ভাংচুরের অভিযোগে দ্রুতবিচার আইনে দায়ের হওয়া একটি মামলায় ঝালকাঠি সাবিহা কেমিক্যালস এর ম্যানেজিং ডিরেক্টর শামীম আহম্মেদের নামে গ্রেফতারী পরওয়ানা জারি করেছেন আদালত।

মঙ্গলবার মামলার বাদী শামীম আহম্মেদের সৎ ছোট ভাই আরিফ আহম্মদের আবেদনের প্রেক্ষিতে ঝালকাঠির দ্রুত বিচার আদালতের ভারপ্রাপ্ত বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান শুনানী শেষে জামিনে থাকা শামীমের জামিন বাতিল করে গ্রেফতারী পরওয়ানার আদেশ দেন।

গত ২২ ফেব্রুয়ারি শামীম আহম্মেদ হাইকোর্টের নির্দেশে ঝালকাঠির চীফ জুডিসিয়িাল ম্যাজিস্ট্রেট মোঃ পারভেজ শাহরিয়ারের আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করে। আদালত শুনানী শেষে আদালত আপোষের শর্তে ঝালকাঠি আইনজীবী সমিতির সভাপতির জিম্মায় ২৮ ফেব্রয়িারি পর্যন্ত অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেন।

২৮ ফেব্রয়ারি বৃহস্পতিবার ধার্য্য তারিখে শামীম আহম্মেদ আদালতে উপস্থিত না হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন বর্ধিত করার আবেদন করেন। মামলার বাদী আরিফ আহম্মেদ জামিন বাতিলের আবেদন করেন। আদালত জামিন বাতিল করে শামীম আহম্মেদের নামে গ্রেফতারী পরওয়ানার আদেশ জারি করেন।

গত ৫ জানুয়ারি ৭৫ লাখ টাকা মূল্যের প্রাইভেট কার ভাংচুর ও আরিফ আহম্মেদের ম্যানেজারের কাছে ১০ লাখ টাকা চাঁদা দবীর অভিযোগে ঝালকাঠি দ্রুত বিচার আদালতে এ মামলাটি দায়ের করেছিলেন আরিফ আহম্মেদ। আদালত আরিফের আবেদন ঝালকাঠি থানার ওসিকে এফআইআর হিসেবে রেকর্ড করার নির্দেশ দেন। ইতিমধ্যে ঝালকাঠি থানার এসআই চয়ন হাওলাদার দ্রুত বিচার আইনের মামলায় শামীম আহম্মেদকে দোষী সাব্যস্থ করে আদালতে চার্জশীট দিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews