1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত
শিরোনাম
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪

ঝালকাঠি পুলিশ-বিএনপি সংঘর্ষে ৫ পুলিশ সদস্যসহ ৫০জন বিএনপি নেতাকর্মী আহত: গ্রেপ্তার-১৬

  • Update Time : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯২ Time View

মো নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠিতে বিএনপির কেন্দ্র ঘোষিত পদযাত্রায় বাঁধা দিয়েছে পুলিশ। ঝালকাঠি জেলা শহরস্থ জেলা বিএনপি কার্যালয়ের সামন থেকে জেলা বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ১০ দফা দাবীতে পদযাত্রার প্রাক্কালে পুলিশী বাধায় উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তির একপর্যায়ে বিএনপির নেতাকর্মীদের ইটের আঘাতে পুলিশের ৫ কর্মকর্তা আহত হয়।

এ সময় ইটের আঘাতে পুলিশ কর্মকর্তা ফিরোজ আলম, ওসি (অপারেশন) এর মাথা ফেটে যায়। এসআই নজরুল ইসলাম ও শফিকুর রহমান হাতে সামান্য আঘাতপ্রাপ্ত হন। এতে পুলিশের ৫ সদস্য আহত হয় বলে জানা গেছে।

শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে শহরের আমতলা সড়কে জেলা বিএনপির কর্যালয়ের সামন থেকে পদযাত্রা বের হয়ে কিছুদূর আগালে পুলিশ তাতে বাঁধা দেয়। পরে ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে নেতাকর্মী। আহতদের ঝালকাঠি সদর হাসপালালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

অপরদিকে পুলিশের লাটিচার্জে বিএনপির ৫০ জন নেতাকর্মী আহত হয় বলে ঝালকাঠি জেলা যুবদলের আহবাহক শামীম তালুকদার দাবী করেন। তবে এখন পর্যন্ত কে কে আহত হয়েছেন তা নিশ্চিত করা যায়নি। তবে জেলা যুবদলের আহব্বায়ক সহ ৫০ জন আহত হয়েছে বলে নিশ্চিত করেন। কারন হিসাবে পুলিশের গ্রেফতার আতংকে নেতাকর্মীরা আত্মগোপনে থাকায় এবং বেশ কয়েকজন গ্রেফতার হওয়ায় বিএনপির পক্ষ থেকে স্পষ্ট কোন বক্তব্য পাওয়া যায়নি।

জেলা বিএনপির কার্যালয়ের ভিতর থেকে পুলিশ ১৬ নেতাকর্মীকে আটক করেছে। আটক উল্লেখযোগ্য নেতাকর্মীদের মধ্যে রয়েছেন বাচ্চু হাসান খান, সভাপতি জেলা তাঁতীদল, এড. আনিছুর রহমান খান, সদস্য সচিব জেলা যুবদল শামীম মৃধা, সদস্য সচিব ঝালকাঠি পৌর স্বেচ্ছাসেবক দল মোঃ ফরিদ উদ্দিন, যুগ্ম-আহ্বায়ক, পোনাবালিয়া ইউনিয়ন বিএনপি মোঃ নয়ন, সহ-সাংগঠনিক সম্পাদক জেলা ছাত্রদল ও তৌহিদুল ইসলাম, আহ্বায়ক, সদর উপজেলা ছাত্রদল।

এর আগে দলীয় কার্যালয়ের সামনের সড়কে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ড. রফিকুল ইসলাম। জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট সৈয়দ হোসেনের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, আহবায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম জামান।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, বর্তমানে দ্রব্যমূল্যের লাগামহীন উদ্ধগতির কারনে দেশের মানুষ ভালো নেই। আর্থনীতিবীদরা বলেছেন আগামীতে দেশে ভয়াভয় অর্থনৈকিত সংকট দেখা দেবে।

দেশের এমন পরিস্থিতির জন্য আওয়ামী লীগ সরকায় দায়ী। এ থেকে উত্তরণ পাওয়ার জন্য বিএনপির বিকল্প নেই। দেশের মানুষ তত্তবধায়ক সরকারের অধিনে নির্বাচন চায়। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না দিলে কঠোর আন্দোলন করে সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা হবে। গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল, তেল আটাসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী পদযাত্রার ডাক দেয় বিএনপি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews