বার্তা বিভাগঃ
সিলেট -২ (বিশ্বনাথ, দক্ষিন সুরমা) আসন এর সাবেক সংসদ সদস্য বিশ্বনাথ উপজেলার কৃতিসন্তান নুরুল ইসলাম খান আজ ২১ ফেব্রুয়ারী ২০২৩ ইং বাংলাদেশ সময় দুপুর ১২.৫০ মিনিটের সময় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুম নুরুল ইসলাম খানের ১ম জানাজার নামাজ আজ বাদ আসর সিলেট দরগা মসজিদে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর পর দ্বিতীয় জানাজার নামাজবাদ এশা বিশ্বনাথ আলীয়া মাদ্রাসা মসজিদে অনুষ্ঠিত হবে এবং তৃতীয় জানাজা রাত ৮:৩০ মিনিটের সময় মরহুমের নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে বলে তাঁর পারিবারিক সুত্রে জানা গেছে।
সাবেক এমপি নুরুল ইসলাম খানের মৃত্যুতে উপজেলা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। গভীর শোক প্রকাশ করেছেন বৃটেনের ডরসেট আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক, সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান দানবীর সেলিম আহমেদ। বিশিষ্ট সমাজসেবক এডভোকেট আব্দুর রশিদ লাল মিয়া, এশিয়ান এক্সপ্রেস টুয়েন্টিফোর ডটকম অনলাইন নিউজ পোর্টাল এর সম্পাদক সাংবাদিক মুহাম্মদ সায়েস্তা মিয়া।
বিভিন্ন মহল থেকে শোক জ্ঞাপনের পাশাপাশি মরহুমের পরিবার পরিজনের প্রতি ধৈর্য্য ধারণের আহবান জানিয়েছেন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।