1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

পাটগ্রামে বীর মুক্তিযোদ্ধা হত্যার ঘটনায় প্রশাসনের অবহেলার কথা বললেন আওয়ামীলীগ নেতা

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ২৭৮ Time View

রাকিব হোসেন, লালমনিরহাট প্রতিনিধিঃ

২৬শে জানুয়ারী (বৃহস্পতিবার) বাংলাদেশ আওয়ামী লীগ পাটগ্রাম উপজেলা শাখার আয়োজনে পাটগ্রাম চৌরঙ্গী মোড়ে, বাংলাদেশ আওয়ামী লীগ পাটগ্রাম উপজেলা শাখার নির্বাহী সদস্য, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা এম ওয়াজেদ আলী’র নৃশংস হত্যার পরিকল্পনাকারী এবং খুনিদেন বিচার ও ফাঁসির দাবিতে পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১১ থেকে প্রায় ৩ ঘন্টা ব্যাপি মানববন্ধনে পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিট, পাটগ্রাম পৌর আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বীর মুক্তিযোদ্ধা এম ওয়াজেদ আলীর হত্যার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। সেই সাথে হত্যাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন বাবুল বলেন, বীর মুক্তিযোদ্ধা এম ওয়াজেদ আলীকে হত্যা করার ৬ দিন পেরিয়ে গেলেও মুল আসামীকে এখনো গ্রেফতার করতে প্রশাসন ব্যর্থ, এই ৬ দিনে অনেক মানববন্ধন হয়েছে পাটগ্রামের মাটিতে,ইতিমধ্যে অনেকগুলো স্মারকলিপি জমা দেওয়া হয়েছে কর্মকর্তাদের, আর কতগুলো মানববন্ধন আর কতগুলো স্মারকলিপি জমা দিলে প্রশাসন এম ওয়াজেদ আলী বীর মুক্তিযোদ্ধা হত্যা ঘটনার মুল আসামীকে ও মুল পরিকল্পনাকারিকে গ্রেফতার করবে, এটা আমাদের বোধগম্য নয়।


আসামীদের দ্রুত গ্রেফতার করা না হলে পাটগ্রামের জনগণের মধ্যে যে কষ্ট বিরাজমান, ক্ষোভ চলছে তা গণবিক্ষোভে পরিণত হবে।

পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু পূর্ণ চন্দ্র রায় বলেন, শান্ত পাটগ্রাম কে যারা অশান্ত পাটগ্রামে পরিণত করতে চায় বাংলাদেশ আওয়ামী লীগ তাদের ছাড় দিবে না, আগামী ৭ দিন সময় বেঁধে দিয়ে তিনি বলেন, আমরা ৭ দিন সময় দিলাম প্রশাসনকে যদি আসামী ধরতে ব্যর্থ হয়, তাহলে পাটগ্রামের সাধারণ মানুষেদের সাথে নিয়ে পুরো পাটগ্রাম অচল করে দেয়া হবে।
তখন কিন্তু লালমনিরহাট থেকে অতিরিক্ত পুলিশ নিয়ে আসলেও সামলাতে পারবেন না।
তিনি, ঘটনার মুল কারন সামনে আনার জন্য প্রশাসনের প্রতি আহব্বান করেন।
এ সময় পাটগ্রাম পৌরসভার মেয়র ও পাটগ্রাম উপজেলা যুবলীগের সভাপতি রাশেদুল ইসলাম সুইট, পাটগ্রাম পৌর আওয়ামী লীগের সভাপতি, সম্পাদক, পাটগ্রাম উপজেলা কৃষক লীগের সভাপতি- সম্পাদক, সেচ্ছাসেবক লীগ সভাপতি ,পাটগ্রাম মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধন ও প্রতিবাদ সভা শেষে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এম ওয়াজেদ আলীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews