1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

রাজাপুরে মোটর সাইকেল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

  • Update Time : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ১৮০ Time View

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে মিরাজ খান নামে এক ব্যবসায়ীর মোটর সাইকেল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

আজ শুক্রবার (২০জানুয়ারি) ভোররাতে রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বদনিকাঠি গ্রামের খান বাড়িতে এ ঘটনা ঘটে। মিরাজ খান জানান, রাতে বাড়িতে এসে ঘরের সামনে পূর্বের ন্যায় মোটর সাইকেলটি (ইয়ামাহা সেলুটু-১০০/ ঢাকা মেট্রো হ- ৬৪-৫১৫০ রেখে ঘুমিয়ে পড়েন।

ভোররাতে মোটর সাইকেলে আগুন জ্বলতে দেখে বাড়ির লোকজন ডাকচিৎকার শুরু করে। তখন ঘুম থেকে উঠে দেখেন মোটর সাইকেলটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। পরে সবাই মিলে পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন। ততক্ষণে পুরো গাড়িটি পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

এসময় ঘরের সামনের অংশেরও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় প্রতিপক্ষদের সাথে জমি ও দোকানঘর নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষরা দীর্ঘদিন ধরে নানা ভাবে হুমকি ও হয়রানি করে আসছিলো, তারাই এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেন তিনি।

রাজাপুর থানার এসআই মামুন হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে৷ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews