1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

ঝালকাঠি পুলিশ সুপারের প্রেসব্রিফিং- ২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • Update Time : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ১৭১ Time View

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে ২ হাজার ৫ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে কাঁঠালিয়া থানা পুলিশ। এছাড়াও কাঁঠালিয়া উপজেলার দক্ষিন চেচরী গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহজহান হাওলাদার (৪০) হত্যা মামলার মৃত্যু দন্ডপ্রাপ্ত আসামী মোঃ সরোয়ার হোসেন (৪০) কে পুলিশ ঢাকার খিলগাও ভূইয়াপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। ঝালকাঠি জেলা সুপারের কার্যালয় মঙ্গলবার বিকেলে এক প্রেসব্রিফিংয়ে পুলিশ সুপার আফরুজুল হক টুটুল সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রেসব্রিফিংয়ে উল্লেখ করা হয়, ১৭ জানুয়ারি ভোর রাত ৪টা ৪৫ মিনিটে কাঁঠালিয়া থানা পুলিশ আমুয়া তুষার চত্বরে চেক পোষ্ট পরিচালনাকালে পাথরঘাটাগামী ইসলাম পরিবহনের যাত্রী শুভ হাওলাদার (২০) কে ২ হাজার ৫ পিস ইয়াবাসহ আটক করে।

এসআই সেলিম রেজার নেতৃত্বে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ী শুভ হাওলাদার ইয়াবা নিয়ে পাথরঘাটা যাচ্ছিল বলে জানায়। শুভ হাওলাদার মঠবারিয়া উপজেলার বড় মাছুয়া গ্রামের মোস্তফা হাওলাদারের ছেলে। তার বিরুদ্ধে কাঁঠালিয়া থানায় মাদকদ্রব নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।

অপরদিকে কাঁঠালিয়া উপজেলার দক্ষিন চেচরী গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহজহান হাওলাদারকে গুলি করে ও কুপিয়ে হত্যার ঘটনায় ২০২২সালের ২৯মার্চ ৩ আসামীকে ফাঁসির দন্ডাদেশ প্রদান করেন। উক্ত রায়ে ফাঁসির দন্ডা প্রাপ্ত আসামী সরোয়ার হোসেন পালাতক থাকায় গত শনিবার ভোর রাতে কাঁঠালিয়া থানার এসআই মনিরুল ইসলামের নেতৃত্বে তাকে ঢাকার খিলগাও থানার ভূইয়াপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়। প্রেস ব্রিফিংকালে বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগনসহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews