1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

ঝালকাঠির তারপাশায় গৃহবধু ও তার ছেলে- মেয়েকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা

  • Update Time : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ১৯৮ Time View

ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির সদর উপজেলার কীত্তিপাশা ইউনিয়নের তারপাশা গ্রামে গৃহবধু, মেয়ে ও ছেলেকে মারধর ও শারীরিক নিযার্তনের অভিযোগ পাওয়াগেছে প্রতিপক্ষ সেলিম হাওলাদার ও আরমান হাওলাদার এর বিরুদ্ধে। আহতরা হলেন গৃহবধু জেসমিন বেগম ( ৩০ ), তার মেয়ে স্কুল ছাত্রী লামিয়া আক্তার ও শিশু পুত্র সিয়াম হাওলাদার। এর মধ্যে গুরুতর আহত জেসমিন বেগম ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রবিবার বিকেলে এ ঘটনা ঘটে।

সরজমিনে গিয়ে জানাগেছে, নিজ বাড়ির গাছের ডাব নারিকেল বিক্রি করতে গেলে জেসমিন আক্তারকে মারধর করে তার বসতঘরে ভাঙচুর করেছে প্রতিপক্ষরা। ডাব পারতে গেলে এসময় প্রতিপক্ষ সেলিম হাওলাদার ও আরমান হাওলাদার ডাব নারিকেল বিক্রয় করতে বাধা দেয়। তার প্রতিবাদ করতে গেলে সেলিম হাওলাদার ও আরমান হাওলাদার লোকজন নিয়ে জেসমিন আক্তারের উপর হামলা চালায়। লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করে। স্বজনরা তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এঘটনায় সোমবার ঝালকাঠি সদর থানায় লিখিত অভিযোগ করেন গৃহবধু জেসমিন আক্তার।

অভিযোগে আরো জানাগেছে, জেসমিন আক্তারের স্বামী মাসুম হাওলাদারকে বিদেশে নেয়ার জন্য সাত লাখ টাকা নিয়ে সৌদি আরবে পাঠান সেলিম হাওলাদারের বোন জামাই বশার খান। বিদেশে নিয়ে কোন কাজ দেননি মাসুম হাওলাদারকে। দেশে ফিরিয়ে আনার জন্যও কোন ব্যবস্থা করেননি। স্বামীকে দেশে আনতে বললেই বিভিন্ন সময় সেলিম হাওলাদার জেসমিনের উপর ক্ষিপ্ত হয়। এ বিষয় নিয়ে পূর্ব হইতে প্রতিপক্ষের সাথে বিরোধ চলছে। এছাড়া জমিজমা নিয়ে পূর্ব হইতে বিরোধ চলছিলো। এর কারণে জেসমিনের উপর হামলা চালায় ও ঘর বাড়ি ভাঙচুর করে। স্বামীকে ফিরিয়ে আনতে ঘরে রাখা এক লাখ টাকা এবং মেয়ের গলার সোনার চেইন নিয়ে যায় হামলা কারিরা।

ঝালকাঠি সদর থানার ওসি নাসির উদ্দিন সরকার বলেন,‘ এব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews