1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

ভারতীয় চোরাচালানকারীদের কাছে বন্দি বাংলাদেশী দুই ডাঙ্গোয়াল

  • Update Time : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ৪০৯ Time View

লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আলমগীর হোসেন ও আমিনুর রহমান নামে দুই গরুর রাখাল এখন ভারতীয় চোরাচালানকারীদের কাছে বন্দি। ১৩ লক্ষ টাকার বিনিময় তাদের ছেড়ে দেয়ার প্রস্তাব দিয়েছে মিঠুন নামে ভারতীয় এক চোরাচালানকারী। এর আগে রোববার দিবাগত রাতে দইখাওয়া সীমান্ত দিয়ে গরু পারাপার করতে গেলে তাদের আটক করে ভারতে নিয়ে যায় ভারতীয় চোরাচালানকারীরা।

নাম না প্রকাশ না করার শর্তে ঐ সীমান্তের সীমান্তবর্তী লোকজন জানান, ওই উপজেলার গেন্দুকুড়ি এলাকার মজিদ নামে এক চোরাচালানকারীর সাথে ব‌্যবসা করেন মিঠুন নামে ভারতীয় এক চোরাচালানকারী। কয়েকদিন আগে দইখাওয়া এলাকা দিয়ে ‘রাতের রাজা’ খ‌্যাত লাইনম‌্যান ভুট্টুর মাধ‌্যমে মজিদের কাছে আসা ভারতীয় চোরাচালানকারী মিঠুনের ১৩ টি গরু আটক করে বিজিবি এমন দাবী মজিদের। কিন্তু তা মানতে নারাজ মিঠুন। এ নিয়ে মজিদ-মিঠুনের বিরোধ চলে আসছে। এই বিরোধের মধ‌্যে রোববার দিবাগত রাতে মজিদের রাখালরা গরু পারাপার করতে সীমান্তে গেলে আলমগীর হোসেন ও আমিনুর রহমান নামে দুই গরুর রাখালকে ধরে নিয়ে যায় ভারতীয় চোরাচালানকারী মিঠুনের লোকজন।

ওই সুত্রটি আরো জানান, দইখাওয়া এলাকার রাতের রাজা খ‌্যাত লাইনম‌্যান ভুট্টুর মাধ‌্যমে ভারতীয় চোরাচালানকারী মিঠুন প্রস্তাব দিয়েছে ১৩ টি গরুর দাম তাকে ১৩ লক্ষ টাকা দিলে তিনি আটক ওই দুই গরু রাখালকে ছেড়ে দিবেন।

এ ঘটনায় ভারতে আটক আলমগীর হোসেন ও আমিনুর রহমানের পরিবারের লোকজন, চোরাচালানকারী মজিদ ও লাইনম‌্যান ভুট্টুর সাথে কথা বলার চেষ্টা করা হলেও তারা এ নিয়ে কোনো কথা বলতে রাজি হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews