পৌষ এলো শীত নিয়ে
হিম হিম ঠান্ডা,
নেই কাঁথা কম্বল
থরথর কাঁপে গা।
সূর্যটা দিনে থাকে
তাপহীন আধাঁরে,
রাতটা ঢেকে যায়
কুয়াশার চাদরে।
ঝরা পাতায় গাছগুলি
দাঁড়িয়ে আকাশে,
নিশ্বাস ছাড়ে সদা
কষ্ট ঝরাতে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।