1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

বিশ্বনাথের এলাহাবাদ মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন মাওলানা মুখলিছুর রহমান

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ৬৯৮ Time View

বিশ্বনাথ প্রতিনিধিঃ

সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের এলাহাবাদ ইসলামিয়া আলীম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে আসীন হলেন এলাহাবাদ ইসলামিয়া আলীম মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মুখলিছুর রহমান।


আজ ২৯শে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার মাদ্রাসা হলরুমে এক সভায় বর্তমান অধ্যক্ষ মাওলানা আবু তাহির মোঃ হোসাইন এর সাথে চলমান মাদ্রাসা সংক্রান্ত জটিলতার প্রেক্ষিতে বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক প্রেরিত স্মারক নং ০৫.৪৬.৯১২০.০০১.৩২.০০৭.২০-১২৭/ সূত্র বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা এর পত্র নং বামাশিবো/প্রশা/সিলেট -৬৭/১৬২, তারিখ ১৫ ডিসেম্বর ২০২২ ইং ২৮ ডিসেম্বর উপজেলা নির্বাহী অফিসার স্বাক্ষরিত এক আদেশ বলে বর্তমান অধ্যক্ষের স্থলে মাওলানা মুখলিছুর রহমান ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদে স্থলাভিষিক্ত হন। 

আজ সকাল ১১ ঘটিকায় মাদ্রাসার শিক্ষকমন্ডলী, গ্রামের গন্যমান্য মুরব্বি ও এলাকার বিশিষ্টজনদের উপস্থিতিতে বৈঠকের সভাপতিত্ব করেন সৎপুর কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা শফিকুর রহমান পাকিছিরি। 

মাদ্রাসা পরিচালনা সংক্রান্ত ও ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালনে মাওলানা মুখলিছুর রহমানের পক্ষে সবাই সম্মতি জ্ঞাপন করেন। উপস্থিত সবাইকে আস্তা ও বিশ্বাসের প্রতি দৃষ্টি রেখে সঠিক দায়িত্ব পালন করবেন বলে এসময় নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুখলিছুর রহমান বক্তব্য রাখেন।
এসময় অন্যান্যের বক্তব্য রাখেন; বিশিষ্ট আলেমে দ্বীন, বহু গ্রন্থ প্রনেতা ও ইসলামী স্কলার মাওলানা আব্দুল হাই জিহাদি। সাংবাদিক তোফাজ্জল হোসেন ভান্ডারী, মাদ্রাসা শিক্ষক এটিএম নুর উদ্দিন, মাওলানা হরমুজ আলী, শিক্ষক ফরিদুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন; বাদশা মিয়া, খায়রুল ইসলাম মনু, মোঃ জমির আলী, মহরম আলী,  বুরহান উদ্দিন, আমির উদ্দিন মেম্বার, লিয়াকত আলী, লায়েক হোসেন, আব্দুল মালিক, অন্যতম মুরব্বী হাজী নিজামুল ইসলাম নৌশা মিয়া, হাজী নুরুল হোসেন প্রমুখ।

উল্লেখ্যঃ  সূত্রোক্ত পত্রে ৭ কার্যদিবসের মধ্যে সভাপতি মনোনয়নসহ এডহক কমিটি অনুমোদনের আবেদন  অনলাইনে দাখিলের জন্য মাদ্রাসা অধ্যক্ষকে নির্দেশ প্রদান করা হলে মাওলানা আবু তাহের মোঃ হোসাইন এডহক কমিটি গঠনে ব্যর্থ হন। এর সূত্রে মাদ্রাসার সহকারী অধ্যাপক মুখলিছুর রহমান কে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালনসহ মাদ্রাসার এডহক কমিটি গঠন ও অন্যান্য কার্যক্রম পরিচালনার জন্য মনোনিত করে প্রশাসন আদেশ জারী করেন। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews