1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

রাজাপুরে ব্যাংক কর্মকর্তাসহ ৭ জুয়াড়ি গ্রেপ্তার

  • Update Time : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ১৮৭ Time View

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুর থানা পুলিশ ঝটিকা অভিযান চালিয়ে ব্যাংক কর্মকর্তা আল মামুনসহ সাত জুয়াড়িকে গ্রেপ্তার করেছে। শুক্রবার বিকাল তিনটায় উপজেলার সাতুরিয়া ইউনিয়নের উত্তর তারাবুনিয়া এলাকার মোঃ মাকিদ খানের বসত ঘরে জুয়া খেলার আসর চলাকালে তাদের হাতেনাতে আটক করা হয়েছে।

এসময় পুলিশ তাদের কাছ নগদ ৭৫ হাজার টাকা ও জুয়া খেলার সরজ্ঞাম জব্দ করেছে। ব্যাংক কর্মকর্তা আল মামুন কাউখালি উপজেলার শিয়ালকাঠি গ্রামের মোঃ বেলায়েত আকনের ছেলে ও পূবালী ব্যাংক বরিশাল শাখার ক্যাশিয়ার পদে কর্মরত রয়েছে বলে জানাগেছে।

গ্রেপ্তারকৃত ৭জনের মধ্যে অন্যরা হলো কাউখালীর শিয়ালকাঠী গ্রামের ইউসুফ হাওলাদারের ছেলে মহিদুল ইসলাম বাবু, আব্দুস সোবাহান হাওলাদারের ছেলে দুলাল হাওলাদার, রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের তারাবুনিয়া এলাকার গনি জমাদ্দারের ছেলে কামরুল হোসেন জমাদ্দার, রশিদ জমাদ্দারের ছেলে মজিবর জমাদ্দার, মোকসেদ আলী খানের ছেলে মহিদুল ইসলাম জমাদ্দার ও কাওসার সরদারের ছেলে ইমাদুল সরদার।

রাজাপুর থানা পুলিশ জানায়, ওই এলাকায় একটি চক্র নিয়মিত জুয়া ও মাদকের আসর বসায় এমন অভিযোগ ছিল। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল মাদক ও জুয়া বিরোধী অভিযান চালায়। এসময় ঘটনাস্থল থেকে ৭ জুয়ারীকে আটক ও জুয়া খেলার ৭৫ হাজার টাকাসহ জুয়া খেলার সামগ্রী জব্দ করা হয়। উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews