এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
৮ ডিসেম্বর বৃহস্পতিবার কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিপুল পরিমাণ গাঁজাসহ আটক-৩, মাইক্রোবাস ও মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোর আনুমানিক সাড়ে পাঁচটার সময় ফুলবাড়ী থানা পুলিশের একটি মাদক বিরোধী দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা জকারহাট এলাকায় জনৈক আশরাফুল ইসলাম এর বাড়ির সামন থেকে রংপুর তাজহাট থানাধীন দোলাপাড়া গ্রামের কুখ্যাত মাদক কারবারি নাজমুল ইসলাম মনির, ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষা ফেরুষা গ্রামের তহিদুল (৩৭), একই উপজেলার তালুক শিমুলবাড়ী গ্রামের মোঃ সাদ্দাম হোসেন (২৪)কে ৪২ কেজি গাঁজাসহ আটক করেছে পুলিশ এসময় একটি মাইক্রোবাস,একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল সেট জব্দ করেছে থানা পুলিশ।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পূরণ করা হয়েছে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।